+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   বেপরোয়া সরকারী বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

Ad Image
Ad Image

বেপরোয়া সরকারী বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

admin March 27, 2025

আমার কথা, দেবনাথ মোদক, ছাতনা, ২৭ মার্চঃ

বাঁকুড়ার ছাতনা থানার অন্তর্গত কমলপুর ফরেস্ট অফিসের সামনে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম গণেশ মুর্মু (৬৫), বাড়ি ছাতনার রাঙামেটিয়া গ্ৰামে। স্থানীয় সূত্রে খবর পুরুলিয়াগামী ওই বাসটি দ্রুতগতিতে কমলপুর বাজারের দিকে যাচ্ছিল, অন্যদিকে নিজের গ্রামের দিকে ফিরছিল ওই সাইকেল আরোহী। ফরেস্ট অফিসের সামনে ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে বাসটি এবং সেখানেই গুরুতর জখম হন ওই ব্যক্তি। ঘাতক বাসটি ঘটনাস্থলে না দাঁড়িয়ে কমলপুর বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়ায় এবং বাস চালক পলাতক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত হয় ছাতনা থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর ঘটনাস্থলেই মারা যান ওই সাইকেল আরোহী। ছাতনা থানার কমলপুর ফাঁড়ির পুলিশ আহত ওই ব্যক্তিকে ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালে পাঠায়। সেখানেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যায়। মৃত ব্যক্তিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে ছাতনা থানা পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করেছে ছাতনা থানা পুলিশ।

Post Views: 137
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN