+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকডাউনে দুঃস্থদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০লক্ষ টাকা প্রদান ‘দে গ্রুপ উখরা’র

Ad Image
Ad Image

লকডাউনে দুঃস্থদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০লক্ষ টাকা প্রদান ‘দে গ্রুপ উখরা’র

admin April 5, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৫এপ্রিলঃ

করোনা ভাইরাসের সংক্রমণে বিধ্বস্ত সারা পৃথিবী। বাদ পড়েনি ভারতবর্ষও। তবে সারা বিশ্ব জুড়ে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে কি করে এই সংক্রমণের হাত থেকে নিজেদের বাঁচানো যায়। তাঁরই একটি পদক্ষেপ এই দেশে চলছে লকডাউন। লকডাউন চলছে এই রাজ্যেও। তবে এই লকডাউন দিয়ে করোনার সংক্রমণ এড়ানোর চেষ্টা চালালেও লকডাউনের প্রভাবে সব থেকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে দুঃস্থ গরীব অসহায় মানুষগুলিকে। যদিও তাদের অসহায়তার কথা ভেবে রাজ্য সরকারের পক্ষ থেকে নানা ভাবে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে শুধু সরকারের পক্ষ থেকে নয়, বিভিন্ন বেসরকারী সংস্থার পক্ষ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আর সেই সাহায্য কখনও পৌঁছে যাচ্ছে সরাসরি সেই সমস্ত দুঃস্থ মানুষদের কাছে, আবার কখনও তা পৌঁছে যাচ্ছে সরকারের কাছে। এরকমই একটি বেসরকারী সংস্থা হল পশ্চিম বর্ধমানের উখরার ‘দে গ্রুপ উখরা’। এই সংস্থার দুই কর্ণধার বিশ্বদীপ দে ও সন্দীপ দে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকা অনুদান দেন। শনিবার তাঁরা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারীর হাতে একটি চেক প্রদান করেন।

Post Views: 1,009
Ad Image
Ad Image
আজকের খবর
শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা
পশ্চিম বর্ধমান April 18, 2026
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN