মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু
আমার কথা, লাউদোহা, ১৪ জুলাইঃ
বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রামদেব কোলে (৩৪)। দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের নিউপিট এলাকার বাসিন্দা রামদেব বাবু রবিবার বিকেলে মাঠে যান প্রয়োজনীয় কাজে। সে সময় আচমকা বাজ পরলে তিনি আহত হন। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ফরিদপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানকার চিকিৎসকরা রামদেববাবুকে মৃত বলে ঘোষণা করেন । সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। সন্ধ্যেবেলায় স্থানীয় শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় রামদেব বাবুর। তার আচমকা মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।




