প্রবল বৃষ্টিতেও দুর্গাপুরে বনধ সফল করতে মরিয়া ধর্মঘটীরা, বাধা পুলিশ ও শাসকদলে
আমার কথা, দুর্গাপুর, ৯ জুলাইঃ
বিভিন্ন দাবি নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং শিল্পভিত্তিক ফেডারেশন ও এসোসিয়েশনের যুক্ত মঞ্চ সারা ভারত ব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। সেই বনধ সফল করতে বুধবার প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেও পথে নেমেছে ধর্মঘটীরা। দুর্গাপুরে সেভাবে বনধের প্রভাব সেভাবে পড়তে দেখা না গেলেও বিভিন্ন জায়গায় বনধ সফল করতে মরিয়া বনধ সমর্থকরা
দুর্গাপুরের বাঁকুড়া মোড় অবরোধ করল বনধ সমর্থনকারীরা। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলে। পরে তৃণমূল কর্মীরা এলে স্লোগান দিতে থাকে। কিছুক্ষণের পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
এরপর দুর্গাপুর বাসস্ট্যান্ডে বনধ সমর্থনকারী সিটুর বেশ কয়েকজন কর্মী সমর্থক বাস বন্ধ করতে গেলে তৃণমূল তাতে দেয়। শুরু হয় দু দলের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
অপরদিকে, দুর্গাপুর পশ্চিম রেলগেট অবরোধ করলো ধর্মঘটীরা। কিন্তু রেল পুলিশ সরিয়ে দেয় অবরোধকারীদের। যদিও বনধ সমর্থকরা জানান, প্রতিবাদ হলে প্রতিরোধ হবেই, যদিও বাস্তবে তা হতে দেখা যায়নি। রাস্তায় যান চলাচল স্বাভাবিক, চলছে রেলও।



