+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে বস্তিতে বিধ্বংসী আগুন, ঝলসে গেলেন বাবা ও ছেলে

Ad Image
Ad Image

দুর্গাপুরে বস্তিতে বিধ্বংসী আগুন, ঝলসে গেলেন বাবা ও ছেলে

admin January 3, 2025

আমার কথা, দুর্গাপুর, ৩ জানুয়ারীঃ

শীতের রাতে আগুনে ভস্মীভূত হল টালির চালার বাড়ি, সাথে জখম হলেন ওই বাড়ির মালিক ও তাঁর ছেলে। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ালো দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোনের হোস্টেল অ্যাভিন্যুয়ের  স্টিল হাউজ কলোনীতে।

জানা গিয়েছে, ওই এলাকায় বসবাস করেন বিমান স্বর্ণকার নামে এক সবজি বিক্রেতা। ওনার পরিবারে রয়েছে এক ছেলে ও বৌমা। বৃহস্পতিবার মধ্যরাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন সেই সময় আচমকাই আগুন লাগে। সেই আগুন মুহূর্তে ছড়িয়ে পরে ঘরে। ঘরের ভেতর যাবতীয় জিনিসপত্র সেই আগুন পুড়ে ছাই হয়ে যায়।

প্রতিবেশি পুজা সিংহ জানান,”রাত আনুমানিক দুটো নাগাদ হঠাৎ ছেলে আর বাবা বাড়ির বাইরে এসে আগুন আগুন করে চিৎকার করতে থাকে। তা শুনে আমরা বাইরে বেরিয়ে দেখি ওনাদের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। চোখের সামনে সব পুড়ে খাক হয়ে গেল। বিমান স্বর্ণকার সামান্যই কাজ করেন। কখনও ঝাল্মুড়ি তো কখনও সবজি বিক্রি করেন। ছেলে গাড়ি চালায়। বৌমা ছিল না, বাবার বাড়ি গিয়েছিল।”

খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকল বিভাগের আধিকারিক পূর্ণেন্দু ভৌমিক জানান, “দু তিনদিন ধরে বিদ্যুতের সংযোগ ঠিক মতো না থাকায় ঘরে মোমবাতি জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন বিমানবাবু ও তাঁর ছেলে। সেই মোমবাতির শিখা থেকে প্রথমে জানলার পর্দা ও পরে ঘরের অন্যান্য জিনিসপত্রে আগুন লেগে যায়। তবে ঘরে গ্যাস সিলিন্ডার থাকলেও তাতে আগুন না লাগায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। এছাড়াও আগুনের তীব্রতা থাকলেও পাশাপাশি বাড়িগুলিতে আগুন ছড়িয়ে যায়নি।”

তবে আগুনে ঝলসে গিয়েছেন বিমান স্বর্ণকার ও তাঁর ছেলে। জখম বাবা ও ছেলেকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

Post Views: 2,935
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN