+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম মেদিনীপুর   >>   মর্মান্তিক দুর্ঘটনা! বাইকের ধাক্কায় মৃত্যু প্রতিবন্ধী এক প্রৌঢ়ের

Ad Image
Ad Image

মর্মান্তিক দুর্ঘটনা! বাইকের ধাক্কায় মৃত্যু প্রতিবন্ধী এক প্রৌঢ়ের

admin September 17, 2025

আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ১৭ সেপ্টেম্বরঃ

১৯ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। কাঁকসার রাজবাঁধ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। স্থানীয় সুত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যাক্তি শারীরিক দিক থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্গাপুর দিক থেকে আসা একটি মোটরসাইকেল পানাগড়ের দিকে যাচ্ছিল। সেই সময় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বাঁদরা এলাকার বাসিন্দা নারায়ন বাগদি(৫৫) নামে ওই ব্যক্তি পায়ে হেঁটে ১৯ নম্বর জাতীয় সড়ক পার হতে গিয়ে বাইকের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী। তাঁকে স্থানীয় একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু সময়ের জন্য ১৯ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।

Post Views: 307
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN