+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে অনুষ্ঠিত হল জেলাস্তরের ফ্ল্যাগশিপ কর্মশালা

Ad Image
Ad Image

দুর্গাপুরে অনুষ্ঠিত হল জেলাস্তরের ফ্ল্যাগশিপ কর্মশালা

admin July 13, 2025

আমার কথা, দুর্গাপুর, ১৩ জুলাই:

ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের অধীনস্ত মেরা যুব ভারত – দুর্গাপুর এর উদ্যোগে এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালাচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি,দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম, পরিবেশ রক্ষার্থী সংগঠন আসার ও মিশন সমাধান ফাউন্ডেশন ‘এর সহযোগিতায় স্বচ্ছ্বতা অভিযান, জল জীবন মিশন, উজ্বলা যোজনা ও পরিবেশ সচেতনতা বিষয়ে আজ ১৩/৭/২৫ ডি এসএমএস কলেজ প্রাঙ্গণে বিপুল উৎ সাহ ও উদ্দীপনা সহকারে যুবদের জেলাস্তর ফ্লাগসিপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট বিজ্ঞানী ডঃ বিশ্বজিৎ রুজ।পুর প্রশাসক অনিন্দিতা মুখার্জি অনলাইনে শুভেচ্ছা জানিয়েছেন।
আলোচক ছিলেন বিশিষ্ট পরিবেশকর্মী কবি ঘোষ,
শিক্ষাবিদ রাজীব চ্যাটার্জি,সমাজকর্মী রাজেশ পালিত ও শিল্পী মুখোপাধ্যায়,রোটারিয়ান সুবীর রায় ও গোপা ব্যানার্জি ও শুভ্রা দে,গ্রীনোভেশন ক্লাবের পক্ষে কৌশানী গুন। আসার এর পক্ষে পম্পা চক্রবর্তী ওয়েবিনার সহযোগে ক্লিন কুকিং বিষয়ে বক্তব্য রেখেছেন। উপস্থিত যুব প্রতিনিধিদের মধ্যে ১৬ জন ফ্ল্যাগশীপ স্কীমগুলির সম্পর্কে মতামত রেখেছেন।

উপস্থিত ছিলেন আইনজীবী আইয়ুব আনসারী, সমাজকর্মী মধুসূদন ঘটক, শিক্ষাবিদ জয়নুল হক,মিশন সমাধান ফাউন্ডেশন এর চন্দ্রশেখর মুখার্জি ও চিরশ্রী বসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কর্মশালা থেকে দুর্গাপুর নগর নিগম এলাকায় পরিবেশ রক্ষার আবেদন নিয়ে ২৩০ জন বায়ুবীর কাজ করবে তাদের সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে সুরের আলো সাংস্কৃতিক টীম সঙ্গীত পরিবেশন করেছেন স্বর্ণাভ সামন্ত মাউথ অর্গান বাজিয়েছেন। দুর্গাপুর সাব ডিভিশনাল ভলানটারী ব্লাড ডোনার্স ফোরাম ও দুর্গাপুর সাবডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কো-অর্ডিনেসন সোসাইটি’র স্বেচ্ছাসেবক বন্ধুরা অনুষ্ঠান পরিচালনায় সাহায্য করেছেন

মেরা যুব ভারত – দুর্গাপুর এর জেলা যুব আধিকারিক অন্বেষা ভট্টাচার্য সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Post Views: 586
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN