+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   “যেখানে যা করার করে নিন”- এই কথার পরেই স্বপ্নেন্দু ভৌমিককে শ্মশানে পাঠালো নগর নিগম

Ad Image
Ad Image

“যেখানে যা করার করে নিন”- এই কথার পরেই স্বপ্নেন্দু ভৌমিককে শ্মশানে পাঠালো নগর নিগম

admin July 25, 2026

আমার কথা, ২৫ জুলাই

সনাতন গরাই, দুর্গাপুর:

“আমার নাম স্বপ্নেন্দু ভৌমিক, যান যেখানে যা করার করে নিন! “পরিষেবা নিতে এসে অসহায় মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের জেরেই শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ নিল দুর্গাপুর নগর নিগম। স্বপ্নেন্দু ভৌমিক ওরফে জয়কে একেবারে বীরভানপুর মহাশ্মশানে বদলি করল নগর নিগম।

অভিযোগ উঠেছিল, স্বপ্নেন্দু ভৌমিক ওরফে জয় দুর্গাপুর নগর নিগমে দাপটের সঙ্গে কাজ করতেন। সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা থেকে শুরু করে হুমকি দেওয়ার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। কয়েকদিন আগে ফের সেই ধরনের অভিযোগ সামনে আসতেই আর দেরি করেনি প্রশাসন।

দুর্গাপুর নগর নিগমের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বপ্নেন্দু ভৌমিককে বীরভানপুর মহাশ্মশানে বদলি করা হয়েছে। অন্যদিকে, বীরভানপুর মহাশ্মশান থেকে বাবলু বিশিকে দুর্গাপুর নগর নিগমে নিয়ে আসা হয়েছে।

বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, ” ভারতীয় জনতা পার্টি কখনো কোনো অন্যায় বরদাস্ত করেনি আর করবেও না। আজকের এই ঘটনা তারই প্রমান”।

নগর নিগমের এই পদক্ষেপকে সাধারণ মানুষের স্বার্থে নেওয়া কঠোর সিদ্ধান্ত বলেই মনে করছেন অনেকেই। এই বদলির খবরে খুশি দুর্গাপুরের বহু বাসিন্দা।

Post Views: 312
Ad Image
আজকের খবর
কলকাতার ছাত্র বিক্ষোভে অশান্তির অভিযোগে অন্ডালে গ্রেফতার এক যুবক
পশ্চিম বর্ধমান July 26, 2026
অসুস্থ হয়ে মৃত্যু খনি কর্মীর, ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান July 25, 2026
“যেখানে যা করার করে নিন”- এই কথার পরেই স্বপ্নেন্দু ভৌমিককে শ্মশানে পাঠালো নগর নিগম
পশ্চিম বর্ধমান July 25, 2026
সরকারি দপ্তরে হেনস্তার অভিযোগ, ভূমি রাজস্ব আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
পশ্চিম বর্ধমান July 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN