+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আসানসোলে বসে আশা ‘চাচি’ ডোমজুড়ের ডাকাতির ছক কষে ছিলেন?

Ad Image
Ad Image

আসানসোলে বসে আশা ‘চাচি’ ডোমজুড়ের ডাকাতির ছক কষে ছিলেন?

admin July 11, 2024

আমার কথা, আসানসোল, ১১ জুলাইঃ

হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড আশা মাহাতো ওরফে চাচি আসানসোলের মহিশিলার বাসিন্দা ঋষিকেশ সাহার  বাড়িতে ভাড়া নিয়ে ছিলেন বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ালো এলাকায়। তিন মাস ধরে ওই বাড়িতে  একটি শিশু, দুজন পুরুষ ও চাচি ছিলেন বলে জানান বারির মালিক ঋষিকেশবাবু। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঘর ভাড়া নেন আশা চাচি আর থাকেন মে মাস পর্যন্ত্য। এরপর ১১ জুন দোমজুড়ের ডাক্তির ঘটনাটি ঘতে। তাহলে কি এই বাড়িতে বসেই ডাকাতির পরিকল্পনা করেছিলেন বিহারের এই মহিলা? পুলিস তাও খতিয়ে দেখছে।

হাওড়ার ডোমজুড়ে গত ১১ জুন ডাকাতির ঘটনা ঘটে। মালিক সহ দোকানের কর্মীদের হাত পা বেঁধে করা হয় ডাকাতি। প্রচুর সোনা লুঠ করা হয় সেদিন ওই দোকান থেকে। ঘটনার তুন্তে নেমে ভিন রাজ্যের যোগ পায় হাওড়া সিটি পুলিশ। বিহার থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয় যার মধ্যে ছিলেন এই আশা মাহাতো।  বিহারের সমস্তিপুরের বাসিন্দা আশা চাচি। একসময় কুখ্রযাত অপরাধী সুবোধ সিং এর হয়ে কাজ করতো এই চাচি। বর্তমানে সুবোধ সিং সিআইডি হেফাজতে রয়েছে। সুবোধ সিং এর দলের মূল পান্ডা ছিল মনীশ মাহাতো ওরফে মুনিয়া। তাঁকে চাচি আলাদা দল গড়ার পরামর্শ দেন। সেই মতো মুনিয়া আলাদা দল গড়ে আর চাচির বুদ্ধিতে নানা অপরাধমূলক কাজের সাথে যুক্ত হতে থাকে মুনিয়া ও তার গ্যাং।  চাচির চেহারা একেবারে সাদামাটা। মাথায় ঘোমটা টানা। পুলিশ সুত্রে জানা যায়, মহিশিলায় ঘর ভাড়া নিয়েছিল ডোমজুরের ডাকাতির আগে। সেখানে দুটি সেকেন্ড হ্যান্ড বাইকও কেনে।

বাড়ির মালিক ঋষিকেশ বাবু জানান, আমাকে এলাকারই এক ব্যাক্তি চাচিদের ঘর ভাড়া দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু ঋষিকেশবাবু বলেছিলেন তিনি পরিবার ছাড়া ভাড়া দেবেন না। সাথে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড চেয়েছিলেন। সেটা তাঁকে দেওয়াও হয়েছিল, কিন্তু সেই আধার কার্ডগুলি ঝাপসা ছিল। পরে বিষয়টি ধামাচাপা পরে যায়। এদিকে পাথর লোডিং আনলোডিং এর কাজ করতো বলে ঋষিকেশবাবুকে জানিয়ে ছিলেন চাচি। এই চাচিই দোমজুড়ের দাকাতির ঘটনার সাথে যুক্ত বিষয়টি জানার পরেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। বর্তমানে ধৃত চাচি পুলিসের হেফাজতে রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Post Views: 1,506
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN