+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পারিবারিক অশান্তির জের গড়ালো পাড়ায়, গোপালপুরে চললো গুলি

Ad Image
Ad Image

পারিবারিক অশান্তির জের গড়ালো পাড়ায়, গোপালপুরে চললো গুলি

admin July 19, 2024

আমার কথা, কাঁকসা, ১৯ জুলাইঃ

আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় তান্ডব চালানোর অভিযোগ উঠলো এক যুবককে বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কাঁকসার গোপালপুরে। স্থানীয়দের অভিযোগ এলাকারই বাসিন্দা প্রদ্যুৎ লায়েক গতকাল রাতে মদ্যপ অবস্থায় হাতে বন্দুক নিয়ে তিন রাউন্ড গুলি চালায়।একটি গুলিতে পঞ্চায়েতের থেকে লাগনো সৌর পথবাতি ভেঙে যায়।এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। স্থানীয়রা বাধা দিলে স্থানীয়দের সাথে শুরু হয় বচসা। কাঁকসা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই জনকে আটক করে।
শুক্রবার সকাল থেকে গোটা এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ জমি বিবাদকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা। বিষয়টি নিয়ে নিন্দা করেছেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জয়জিৎ মন্ডল। তিনি জানিয়েছেন ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। পারিবারিক অশান্তির ঘটনায় এলাকায় কেন গুলি চলবে। অন্যদিকে পঞ্চায়েতের লাইট ভাঙার জন্য প্রশাসনিক ভাবে তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। যদিও প্রদ্যুতের মা রমা লায়েক জানিয়েছেন গোটা ঘটনাটাই মিথ্যা। তার ছেলেকে এলাকার মানুষ মিথ্যা অভিযোগে ফাঁসাচ্ছে বলে তার দাবি।

Post Views: 969
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN