+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   আন্তর্জাতিক   >>   মহিলাদের পৌরহিত্যে আমেরিকার রেনটন শহরে প্রবাসী বাঙালীদের দুর্গাপুজো

Ad Image
Ad Image

মহিলাদের পৌরহিত্যে আমেরিকার রেনটন শহরে প্রবাসী বাঙালীদের দুর্গাপুজো

admin October 23, 2023

আমার কথা, ২৩ অক্টোবর:
সংবাদ দাতা: প্রণয় রায়

আমেরিকার ওয়াশিংটনের রেনটন শহরের টেকনিকাল কলেজের কমিউনিটি হলে ২১ ও ২২ অক্টোবর এই দুদিন দক্ষিণ সিয়াটলের প্রবাসী বাঙালীদের ক্লাব ঐকতান দুর্গাপুজোর আয়োজন করে। ঐকতানের পুজো এবার তিন বছরে পড়ল। এবারের পুজোর বিশেষত্ব আমেরিকায় এই প্রথম কোন প্রবাসী বাঙালীদের দুর্গাপুজোয় ক্লাব সদস্যা দুই মহিলা প্রিয়াঙ্কা গাঙ্গুলী ও অন্বেষা চ্যাটার্জি দুর্গাপূজায় পৌরোহিত্য করেন।

পুজোর প্রথম দিন ষষ্টী, সপ্তমী ও অষ্টমী পুজো হয়। এদিন খিচুড়ি ভোগের আয়োজন ছিল। সঙ্গে ছিল সদস্যদের পরিবেশিত মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর দ্বিতীয় দিন নবমী ও দশমী পুজো সম্পন্ন হয়। এদিন ছিল মহিলাদের সিন্দুর খেলা ও সমবেত নৃত্য। এদিনের খাবার মেনু ছিল আমিষ ও নিরামিষ খাবার।
বিকেলে প্রতিমার ঘট বিসর্জনের পর ফাইবারের দুর্গা প্রতিমাকে আবার বাক্সবন্দী করা হয় আগামী বছরের পুজোর জন্য। ক্লাবের সদস্যরা জানান সারা বছর ধরে তাদের প্রচন্ড ব্যস্ত জীবনে এই দূর বিদেশে দুর্গাপুজো বাঁচার অক্সিজেন জোগায়। এবারের পুজোয় পাঁচশোরও বেশী বাঙালী তাদের পরিবারের সদস্যদের নিয়ে এই পুজোয় অংশ নেন।

Post Views: 1,438
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN