+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এবার ১৭ লক্ষ টাকার অনুদান দুর্গাপুর বনিকসভার

Ad Image
Ad Image

করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এবার ১৭ লক্ষ টাকার অনুদান দুর্গাপুর বনিকসভার

admin April 3, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩এপ্রিলঃ

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে রাজ্য তথা দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনে জরুরী পরিষেবা ছাড়া বন্ধ বাকি সব কিছুই। এই অবস্থায় রাজ্য সরকার সাধারন মানুষের অসুবিধার কথা ভেবে নানাভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে। এবার রাজ্য সরকারের এই পদক্ষেপের পাশে দাঁড়ানোর চিন্তাভাবনা নিয়ে দুর্গাপুর বনিক সভার পক্ষ থেকে  রাজ্য সরকারের ত্রাণ তহবিলে অনুদান দেওয়া হল। দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তির হাতে ১৭ লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হয় আজ। দুর্গাপুর বনিকসভার সভাপতি কবি দত্ত এই চেকটি মহানাগরিকের হাতে তুলে দেন। সাথে ছিলেন সাধারন সম্পাদক চন্দন দত্ত, সোনা চট্টোপাধ্যায়, ভোলা সাউ, দুর্গাপুর ২নং বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার।

কবিবাবু বলেন, “দেশ আজ এক বড় পরীক্ষার মুখে পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সবটা সামাল দিচ্ছেন তা দেখে আমরা অভিভূত। তাই আমাদের মনে হয়েছে ওনার পাশে  দাঁড়ানো উচিত।”

পাশাপাশি মহানাগরিক দিলীপ অগস্তি বলেন যে, “সংক্রমণ আটকানো এই মুহূর্তে আমাদের কাছে এক বড় চ্যালেঞ্জের ব্যাপার। মুখ্যমন্ত্রী যেভাবে পথে নেমে সাধারন মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছেন তা সত্যি বিরল। বনিকসভা এই অসময়ে সরকারের পাশে দাঁড়ালেন তাতে ওনাদের ধন্যবাদ।

Post Views: 1,044
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN