+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা বজায় রাখতে অভিনব রোবট আবিষ্কার দুর্গাপুরের সি এম ই আর আই এর

Ad Image
Ad Image

করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা বজায় রাখতে অভিনব রোবট আবিষ্কার দুর্গাপুরের সি এম ই আর আই এর

admin April 30, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩০এপ্রিলঃ

করনা ভাইরাসের মোকাবিলায় চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা দিনরাত এক করে দিচ্ছেন নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে। তাই তাদের এই ঝুঁকিপূর্ণ দায়িত্বের কথা মাথায় রেখে সেই ঝুঁকি কম করতে এবার এক অভিনব আবিষ্কার করল সি এম ই আর আই এর দুর্গাপুর শাখার বৈজ্ঞানিকরা। তাঁরা একটি বাক্সের আকারে রোবট তৈরী করলেন যা কিনা কোভিড-১৯ মোকাবিলায় একটি বড় ভূমিকা নিতে পারে বলে দাবি করছে ওই সংস্থা।

জানা গেছে, ওই রোবটটিকে হাসপাতালের কন্ট্রোল রুম থেকে পরিচালনা করা যাবে। বাক্সের আকারে তৈরি রোবটটির মধ্যে কতগুলো ট্রে ফিট করা আছে যা নির্দিষ্ট রোগীর বেডের কাছে গিয়ে খুলে যাবে। তা থেকে প্রয়োজনীয় ওষুধ পেয়ে যাবে রোগীরা। এছাড়াও রোগীদের কাছে রোবটটি পৌঁছে দিতে পারবে খাবারও। পাশাপাশি বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য ইউরিন, স্টুল ইত্যাদিও সংগ্রহ করতে পারবে ওই রোবটটি বলে জানান ওই সংস্থার ডিরেক্টর ডঃ হরিশ হিরানি। তিনি আরো জানান যে, কোভিড হাসপাতালগুলি থেকে করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তাই হাসপাতালের কথা ভেবেই এই রোবোট তৈরী করা হয়েছে।

এই রোবটের বিশেষত্ব হল এর মধ্যে ভিডিও ক্যামেরা ফিট করা আছে। যাতে হাসপাতালের আইসোলেসনে যে সমস্ত রোগীরা রয়েছে তাদের সাথে চিকিৎসকরা যাতে এই ভিডিও কনফারেন্স করতে পারেন।

ডঃ হিরানী বলেন যে, এই রোবটের দরুন হাসপাতালের নার্স থেকে শুরু করে চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীরা রোগীদের সাথে করোনা মোকাবিলায় সতর্কতামুলক সামাজিক দুরত্ব মেনে চলতে পারবেন।

Post Views: 1,399
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN