+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আপাতত স্বস্তি দুর্গাপুরে, করোনার রিপোর্ট নেগেটিভ বিধাননগরের ২ চিকিৎসক সহ ২৭ জনের

Ad Image
Ad Image

আপাতত স্বস্তি দুর্গাপুরে, করোনার রিপোর্ট নেগেটিভ বিধাননগরের ২ চিকিৎসক সহ ২৭ জনের

admin April 13, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৩এপ্রিলঃ
করোনার আতঙ্কের মাঝেই দুর্গাপুরবাসীদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় স্বস্তির খবর যে, বিধাননগরে যে বেসরকারী হাসপাতালের ২ চিকিৎসক সহ ২৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল সাথে তাদের মধ্যে করোনা ভাইরাসের কোনো সংক্রমণ ঘটেছে কিনা তা পরীক্ষা করে জানার জন্য তাদের লালারসের নমুনা কলকাতায় পাঠানো হয়েছিল তাদের প্রত্যেকেরই পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। অর্থাৎ ওই ২৭ জনের মধ্যে করোনা ভাইরাস বা কোভিড ১৯ এর কোনো সংক্রমণ নেই। পাশাপাশি আরো জানা গেছে যে, দুর্গাপুর মহকুমা হাসপাতালের আইসোলেশনে রয়েছেন এরকম আরো ৪জন ব্যাক্তিরও নমুনা পরীক্ষা করতে কলকাতায় পাঠানো হয়েছিল আর তাদের পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।

প্রসঙ্গতঃ চলতি মাসের ৭ তারিখে আসানসোলের নয়া মহল্লার বাসিন্দা তথা ইউনানী চিকিৎসক বছর ৭১ এর এক বৃদ্ধ বিধাননগরের ওই বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে। এরপর সেই হাসপাতাল থেকে ওই চিকিৎসককে মলানদিঘিতে করোনার বিশিষ্ট হাসপাতালে স্থানান্তরিত করার পর ৯ এপ্রিল মলানদিঘির ওই হাসপাতালে তার মৃত্যু হয়। ওই চিকিৎসকের মৃত্যুর পরেই সারা শহর জুড়ে করোনার আতঙ্ক মারাত্মকভাবে চেপে বসে দুর্গাপুরবাসীদের মধ্যে। এদিকে চিকিৎসকের মৃত্যুর পর বিধাননগরের ওই হাসপাতালের ২জন চিকিৎসক সহ ২৭ জন নার্স ও স্টাফদের তড়িঘড়ি হাসপাতাল থেকে সরিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়। সাথে তাদের মধ্যে কোনোরকম করোনা ভাইরাসের জীবানু সংক্রমিত হয়েছে কিনা তা জানার জন্য নমুনা পরীক্ষা করতে কলকাতার হাসপাতালে পাঠানো হয়। গতকাল অর্থাৎ রবিবার রাতে পরীক্ষার ফলাফল এসে পৌঁছয় দুর্গাপুরে, আর তার থেকে জানা যাচ্ছে যে ওই ২৭ জনের শরীরে কোনো রকম করোনার সংক্রমন মেলেনি। বিষয়টি জানার পরেই আপাততঃ হাফ ছেড়ে যেন বাঁচলেন শিল্পাঞ্চলবাসী।

Post Views: 3,895
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN