+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   এশিয়ান পাওয়ার-লিফটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী দুর্গাপুরের গৃহবধূ

Ad Image
Ad Image

এশিয়ান পাওয়ার-লিফটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী দুর্গাপুরের গৃহবধূ

admin June 22, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২২জুনঃ

এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে চার চারটি স্বর্ণপদক জয় করলেন শিল্পশহর দুর্গাপুরের বিধান নগরের গৃহবধূ শিমা দত্ত চ্যাটার্জী। এছাড়াও এশিয়ার দ্বিতীয় শক্তিশালী মহিলার সম্মান ও পদক পান তিনি

গত ১৬-২১ শে জুন কোয়েম্বাটুরে অনুষ্ঠিত হওয়া এশিয়ান ইকুইপড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ৬৩ কেজি বিভাগে স্কোয়াট, বেঞ্চ প্রেস,ডেডলিস্ট এবং সার্বিক প্রতিযোগিতায় চারটে সোনার পদক জিতে নেন সীমা। এছাড়াও এশিয়ার দ্বিতীয় শক্তিশালী মহিলার সম্মান ও পদক পান তিনি কাজাকিস্তান, উজবেকিস্থান, কুয়েত,ওমান,ইরান,মঙ্গোলিয়, জাপান এইরকম নানান দেশের প্রতিযোগীদের ছাপিয়ে গিয়ে দেশের সাথে সাথে রাজ্যের এবং শহরের মুখ উজ্জ্বল করেন সীমা। আজ বুধবার অন্ডাল বিমানবন্দরে সীমা নামার পর তাকে অভিনন্দন জানান ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা, পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ সেবালে, দুর্গাপুরের মহকুমা শাসক শেখর চৌধুরী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুর্গাপুরের বিধাননগরের গৃহবধূ সীমা ঘরের কাজকর্ম ছাড়াও একটি জিম চালান শহরে। পাওয়ারলিফটিং এর প্রতি তার দারুণ একটা নেশা প্রথম থেকেই। জেলা রাজ্য স্তরে নানান পদক জয় করেছেন তিনি আগেই। এবার বিশ্বের দরবারে শহরের মুখ উজ্জ্বল করায় খুশি তিনি নিজেও এবং তার জন্য গর্বিত শহরবাসী।

Post Views: 2,876
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN