+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকডাউনে এবার দুঃস্থদের পাশে দাঁড়ালো দুর্গাপুর পুলিশ

Ad Image
Ad Image

লকডাউনে এবার দুঃস্থদের পাশে দাঁড়ালো দুর্গাপুর পুলিশ

admin March 26, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৬মার্চঃ

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারত জুড়ে চলছে লকডাউন। লকডাউনের প্রভাবে যাতে ঘরে খাদ্য সংকট না দেখা দেয় তার জন্য যার যেমন সামর্থ সে সেভাবে ঘরে অত্যাবশ্যকীয় জিনিসপত্র মজুত করছেন। কিন্তু লকডাউনের প্রভাবে বিপদে পড়েছেন দুঃস্থ মানুষজন। যার মধ্যে রয়েছেন মূলতঃ ভিক্ষুক, পথশিশুরা। খাদ্যের অভাবে তাঁরা জেরবার। তাই তাদের কথা ভেবে একদিকে যেমন বহু স্বেচ্ছেসেবী সংস্থা এগিয়ে এসে তাদের পাশে দাঁড়াচ্ছে তেমনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুরের বিভিন্ন থানা ও ফাঁড়ির পুলিশ এই সমস্ত দুঃস্থ মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল।

আজ সকাল থেকেই বিভিন্ন থানা আর ফাঁড়ির পুলিশ কোথাও চাল ডাল আবার কোথাও মেডিকেটেড সাবান তুলে দেয় এই অসহায় মানুষগুলোর হাতে। যেমন অন্ডাল থানার পুলিশের উদ্যোগে ‘নমন’ কর্মসূচিতে এলাকার দুঃস্থ মানুষজনদের হাতে খাবার তুলে দেওয়া হয়। পাশাপাশি দুর্গাপুর থানার পুলিশ আমরাইএর কুড়ুরিয়া দাঙ্গায় বস্তি এলাকার মানুষদের হাতে চাল, ডাল, আলু তুলে দেয়। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দুর্গাপুরের ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ নিষিদ্ধ পল্লীর বাসিন্দাদের মধ্যে মেডিকেটেড সাবান বিতরন করে। পাশাপাশি বি-জোন ফাঁড়ির পুলিশ আজ এলাকার বস্তিবাসীদের মধ্যেও সাবান বিতরন করে। অন্যদিকে কাঁকসা থানার পক্ষ থেকে দুঃস্থ ও বয়স্ক মানুষদের জন্য দুবেলা অর্থাৎ দুপুরে ও রাতেও খাবার বন্দোবস্ত করা হয়।

স্বভাবতই ভয়াবহ এই পরিস্থিতিতে পুলিশের এহেন ভূমিকার সাধুবাদ দেন শিল্পাঞ্চলের মানুষরা।   

Post Views: 1,200
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN