+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর ওমেন’স কলেজে টিচার্সদের আটকে গেটে তালা বন্ধ করে বিক্ষোভ ছাত্রীদের

Ad Image
Ad Image

দুর্গাপুর ওমেন’স কলেজে টিচার্সদের আটকে গেটে তালা বন্ধ করে বিক্ষোভ ছাত্রীদের

admin June 30, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩০জুনঃ

কলেজের ফি কমানোর দাবিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্রীদের প্রতিবাদের মাত্রার পারদ আরো চড়ল। গতকাল অর্থাৎ সোমবার কলেজ চত্বরে বিক্ষোভ দেখিয়েছিলেন দুর্গাপুর ওমেনস’ কলেজের পড়ুয়ারা। আজ সেই সেই প্রতিবাদে আরো এক ধাপ বাড়িয়ে একেবারে কলেজে ঢোকার মূল ফটকে তালা মেরে দিলেন ছাত্রীরা। ফলে কলেজের ভেতরে আটকে পড়েন অধ্যাপিকা থেকে শুরু করে কলেজের কর্মীরা।

ওই কলেজের ছাত্র সংসদের সাধারন সম্পাদক পারমিতা ভট্টাচার্য্য জানান যে, দুদিন ধরে ফি কমানোর দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু তা সত্বেও কলেজের অধ্যক্ষা আমাদের কথায় কর্ণপাত করছেন না। আমাদের কোনো সুবিধা অসুবিধা ওনারা দেখছেন না তাই বাধ্য হয়ে আজ আমরা কলেজের গেটে তালা মেরে দিয়েছি।

ওই কলেজেরই অপর এক ছাত্রী দেবস্মিতা দাসের অভিযোগ, যেখানে মাইকেল মধুসূদন কলেজে ৬৭০টাকা ফি সেখানে আমাদের এই কলেজে ছ’মাসের জন্য ২৩৭০টাকা ফি দিতে হবে, তাও আবার মাত্র তিন থেকে চার দিনের মধ্যে। এমনিতেই লকডাউনের মধ্যে আমাদের ঘরে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা সেখানে এত টাকা কোথা থেকে দেবো। তাছাড়া কলেজে ডেভলপমেন্ট ফি চাইছে সেখানে কলেজের কোনো উন্নতি নেই। এছাড়াও যেখানে অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে সেখানে আমাদের থেকে পরীক্ষার ফি দেওয়ার জন্য বলা হচ্ছে।

যদিও এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 4,802
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN