+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পান্ডবেশ্বরে আম্বেদকরের মূর্তি বসানোয় আপত্তি ইসিএলের, বিক্ষোভ তৃনমূলের

Ad Image
Ad Image

পান্ডবেশ্বরে আম্বেদকরের মূর্তি বসানোয় আপত্তি ইসিএলের, বিক্ষোভ তৃনমূলের

admin November 4, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৪নভেম্বরঃ

সংবিধান রচয়িতা বাবাসাহেব আম্বেদকরের মূর্তি বসানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যে জায়গায় মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই জায়গায় মূর্তি বসাতে দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছে ইসিএলের সংস্থা পাণ্ডবেশ্বর এরিয়া। ইসিএলের এমন মনভাবে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। মূর্তি বসানোর দাবিতে বুধবার সংস্থার কার্যালয়ে বিক্ষোভ দেখায় তারা তৃণমূল কর্মী সমর্থকরা।

ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়া অফিস মোড়ের সামনে বাবাসাহেব আম্বেদকরের একটি আবক্ষ মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সোমবার সন্ধ্যায় নির্দিষ্ট করা জায়গায় শিলান্যাস করেন এলাকার তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তবে সেখানে মূর্তি বসানো নিয়ে আগেই আপত্তি জানায় ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়া কর্তৃপক্ষ। তাদের দাবি জায়গাটি সংস্থার, তাদের কাছে মূর্তি বসানোর কোন অনুমতি নেওয়া হয়নি।

সংস্থার আপত্তিতে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। তিনি জানান স্থানীয় বাসিন্দাদের দাবিতেই মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আম্বেদকর দলিত তাই তার মূর্তি বসাতে বাধা সৃষ্টি করা হচ্ছে। বিজেপির কথাতে পরিচালিত হয়ে সংস্থা বাধার সৃষ্টি করছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন নির্দিষ্ট করা জায়গাতেই মূর্তি বসানো হবে, ক্ষমতা থাকলে ইসিএল আটকে দেখাক।

বিষয়টি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় তৃণমুল নেতাকর্মীদের মধ্যেও। বুধবার সকাল থেকে তৃণমূল নেতা কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখায় সংস্থার পাণ্ডবেশ্বর এরিয়া অফিস গেটের সামনে। বেলা ১০ টায় বিক্ষোভ শুরু হয়, চলে ঘন্টা দুয়েক।  বিক্ষোভে উপস্থিত পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এসসি ,এসটি সেলের নেতা সন্ত্রাস পাসওয়ান বলেন মূর্তি বসানো নিয়ে আপত্তি জানিয়ে ইসিএল সংস্থা সংবিধান রচয়িতার অপমান করেছেন। এলাকার তপশিলি জাতি, উপজাতির মানুষজন এটা মেনে নেবে না। নির্দিষ্ট করা জায়গাতেই আম্বেদকরের মূর্তি বসানো হবে বলে সাফ জানান তিনি। অন্যদিকে এদিন তৃণমূলের বিক্ষোভের বিষয়ে সংস্থার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 683
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN