+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ডিউটি যাওয়ার সময় অন্ডালে ছুরিকাঘাতে জখম ইসিএল কর্মী

Ad Image
Ad Image

ডিউটি যাওয়ার সময় অন্ডালে ছুরিকাঘাতে জখম ইসিএল কর্মী

admin June 26, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৬জুনঃ

ছুরির আঘাতে জখম হলেন এক ইসিএল কর্মী। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার পরাশকোল কোলিয়ারী এলাকায়। জখম কর্মীর নাম অর্জুন পান্ডে। ছুরির আঘাতে হাতে চোট পান ওই ব্যাক্তি। ঘটনার খবর চাউড় হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে দাবি করছেন জখম ওই ইসিএল কর্মী।

জখম অর্জুন পান্ডে জানান যে, তিনি পরাশকোল কোলিয়ারীতে কর্মরত, পাশাপাশি তৃণমূল শ্রমিক সংগঠন কেকেএসসি দলের একজন সক্রিয় কর্মী। বেশ কিছুদিন যাবত অপর একটি শ্রমিক সংগঠন এইচ এম এস এর পক্ষ থেকে তাঁকে ওই দলের সদস্য হওয়ার জন্য তাঁকে চাপ সৃষ্টি করছিল বলে অভিযোগ। কিন্তু তিনি তাতে রাজী হচ্ছিলেন না। আজ শুক্রবার তিনি ডিউটি যাওয়ার সময় কোলিয়ারীর কাছে একটি ইটভাটার সামনে আট থেকে নয় জনের একটি দল তার উপর চড়াও হয়। ছুরি দিয়ে আক্রমন করা হয় তাঁকে বলে অভিযোগ। কোনো প্রকারে তিনি সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন।

অপরদিকে, এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করা হয় এইচ এম এস এর পক্ষ থেকে। এইচ এম এস এর কাজোরা এরিয়ার সভাপতি বীর বাহাদুর সিং বলেন যে, তাদের পরাশকোল কোলিয়ারীতে কে কে এস সির থেকে অনেক বেশী সদস্য রয়েছে। তাই সদস্য পদ নেওয়ার জন্য ছুরি নিয়ে আক্রমন তো দূর কাউকে চাপ সৃষ্টি করার প্রয়োজন পড়ে না। এই ঘটনা ওই ব্যাক্তি নিজে ঘটিয়েছে তাদের দলকে বদনাম করার জন্য। তিনি আরো জানান কারোর উপর আট থেকে নয় জন মিলে হামলা করা হলে শুধু একটি হাতে চোট আসত না।  পুরোটাই সাজানো ঘটনা বলে দাবি করেন বীর বাহাদুর সিং।

এ ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন কেকেএসসি, ই সি এল এর সভাপতি হরে রাম সিং। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর যায় থানায়। তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।

Post Views: 2,613
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN