পানাগড়ে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা
আমার কথা, পানাগড়, ৩ ডিসেম্বর:
মঙ্গলবার সাত সকালে ইডির হানা। সকাল সকাল কাঁকসার ক্যানেলপাড় এলাকায় রনীন্দ্রনাথ মজুমদার নামে এক ব্যবসায়ীর গোটা বাড়ি ঘিরে নেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ির ভিতরে ইডির একটি দল ঢোকে। পরে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।
জানা গিয়েছে কাঁকসার রাজবাঁধে ওই ব্যবসায়ীর একটি মেডিকেল কলেজ রয়েছে। সেখানেও ইডির একটি দল হানা দেয়। কি কারণে এই হানা তা নিয়ে ইডির কোনো আধিকারিক সে বিষয়ে কথা বলতে চান নি। একই সাথে ওই ব্যবসায়ীর সল্টলেকের হেড অফিসেও হানা দিয়েছে ইডির একটি দল বলে এমনটাই জানা গিয়েছে।



