দুর্গাপুরের বেসরকারী হাসপাতালগুলিতে ইডির অভিযান
আমার কথা, দুর্গাপুর, ৩ ডিসেম্বর:
দুর্গাপুর মহকুমার অন্তর্গত তিনটি বেসরকারী হাসপাতালে সাত সকালে ইডির হানায় চাঞ্চল্য ছড়ালো। হাসপাতালগুলির পাশাপাশি হাসপাতালের কর্ণধারদের বাড়িতেও অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যরা।
জানা গিয়েছে, কলেজে এনআরআই কোটায় জাল নথি দিয়ে চিকিৎসক ছাত্র-ছাত্রীদের ভর্তির দুর্নীতিতে অভিযোগ উঠেছে আর সেই অভিযোগেই এই হানা দুর্গাপুরের একাধিক বেসরকারি কলেজ ও হাসপাতালে।
দুর্গাপুরের মলানদীঘি, শোভাপুর ও রাজবাঁধ এলাকায় তিনটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ইডি’র সদস্যরা অভিযান চালাচ্ছেন। রাজবাঁধের মেডিক্যাল কলেজের কর্ণধার রনীন্দ্রনাথ মজুমদার, মলানদিঘীর মেডিক্যাল কলেজের কর্ণধার পার্থ পোবির বিধাননগরের বাড়িতে এক যোগে চলছে তল্লাশি। ঘটনাস্থলে ইডি’র আধিকারিক সহ কেন্দ্র বাহীনির জাওয়ানরা। ভোর থেকে চলছে তল্লাশি।



