+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি

Ad Image
Ad Image

BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি

admin September 30, 2026

আমার কথা, ৩০ সেপ্টেম্বর

সার্থক কুমার দে, অন্ডাল:

সাতসকালে ইডির তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়াল অন্ডালের বহুলা এলাকায়। বুধবার সকাল ছ’টা নাগাদ তিনটি গাড়িতে করে ইডির আধিকারিকদের একটি দল বহুলা সিএল জামবাদ এলাকায় দিলীপ তুড়ি নামে এক ব্যক্তির আবাসনে পৌঁছয়। সেখানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিলীপ তুড়ি R.K AIDS Research and Care Centre নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। খনি এলাকায় ECL-এর সঙ্গে যৌথ উদ্যোগে ওই সংস্থার স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য জনকল্যাণমূলক কাজ রয়েছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি দিলীপ তুড়ির পরিবহণ ব্যবসা রয়েছে এবং ইসিএল-কে ভাড়ায় গাড়ি সরবরাহ করেন তিনি।

স্থানীয় সূত্রের আরও দাবি, দিলীপ তুড়ি জাতীয় কংগ্রেসের জেলা স্তরের পদাধিকারী। সমাজমাধ্যমেও তিনি সক্রিয়। বিজেপির বিরুদ্ধে সমাজ মাধ্যমে তাকে প্রায় সরব হতে দেখা যায়। তাঁর বাড়িতে ইডির তল্লাশির খবর ছড়িয়ে পড়তেই বাড়ির সামনে কৌতূহলী মানুষের ভিড় জমে।

তবে ঠিক কী কারণে এবং কোন অভিযোগের তদন্তে এই তল্লাশি , তা এখনও স্পষ্ট নয়। ইডির পক্ষ থেকেও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Post Views: 173
Ad Image
আজকের খবর
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
আগে শিল্পপতিদের তাড়ানো হয়েছে, এখন এই রাজ্যে বিনিয়োগ করতে শিল্পপতিরা আগ্রহ দেখাচ্ছেন
পশ্চিম বর্ধমান September 29, 2026
কামারপুকুর ছাড়িয়ে মৈত্রীর উদ্যোগ, বড়জোড়ায় ১৬০ পড়ুয়ার মুখে দুপুরের খাবার, ৭০ জনের হাতে নতুন জামা
পশ্চিম বর্ধমান September 29, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN