জাতীয় ফার্মাসি সপ্তাহ উদযাপিত
আমার কথা, ২২ নভেম্বর
প্রণয় রায়, দুর্গাপুর:
ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের বেঙ্গল ব্রাঞ্চের দুর্গাপুর চ্যাপ্টার দুর্গাপুর ইস্পাত কারখানার প্রধান হাসপাতালে ৬৫ তম জাতীয় ফার্মাসিটি দিবস উদযাপন করলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার প্রধান হাসপাতালের অ্যাডিশনাল চিফ মেডিকেল অফিসার, মেডিকেল এন্ড হেলথ সার্ভিসেস ডাঃ অজিত কর্মকার, অ্যাডিশনাল চিপ মেডিকেল অফিসার ডা: টুম্পা লাহিড়ী,
ইন্ডিয়ান ফার্মাসিটিক্যাল অ্যাসোসিয়েশন, বেঙ্গল ব্রাঞ্চের প্রাক্তন সভাপতি অধ্যাপক প্রবীর ব্যানার্জি, বেঙ্গল কলেজ অফ ফার্মেসী, দুর্গাপুরের ফার্মাসি বিভাগের অধ্যাপক ডাঃ শুভব্রত রায় ,
দুর্গাপুর শাখার সভাপতি অনিমেষ গোস্বামী, দুর্গাপুর শাখার সাংগঠনিক সম্পাদক চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
মঙ্গলদীপ জালিয়ে এই আলোচনা সভার উদ্বোধন করেন ডাক্তার অজিত কর্মকার, ডাক্তার টুম্পা লাহিড়ী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এই গানটি গেয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী দেবমাল্য চ্যাটার্জি।
স্বাগত ভাষণ দেন হাসপাতালের ফার্মাসি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শ্রী গৌতম সরকার।
জাতীয় ফার্মাসি সপ্তাহের এবছরের প্রতিপাদ্য বিষয় ছিল সুস্থতর ভবিষ্যতের জন্য ফার্মাসিসদের ক্ষমতায়ন। এর অর্থ হলো ওষুধের নিরাপদ ব্যবহার, রোগীর কাউন্সেলিং এবং জনস্বাস্থ্য রক্ষায় ফার্মোসিসদের দক্ষতা, স্বীকৃতি প্রয়োজনীয় সহায়তা বৃদ্ধি করা।
ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের বেঙ্গল শাখার প্রাক্তন সভাপতি অধ্যাপক প্রবীর ব্যানার্জি বলেন এই প্রথম ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া সমগ্র দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ইত্যাদি স্থানে যেখানে ফার্মাসি শিক্ষা দেওয়া হয় সেইসব প্রতিষ্ঠানে এবছর জাতীয় ফার্মাসি সপ্তাহ পালিত হচ্ছে। তিনি বলেন ১৯৩৯ সালে প্রথম ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় এবং ১৯৬২ সাল থেকে জাতীয় ফার্মাসি সপ্তাহ। তিনি বলেন ফার্মাসিস্ট কোথাও তাদের কাজের উপযুক্ত বেতন পাননা।এদের কাজের উপযুক্ত সম্মান দিতে হবে। তাহলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা উপকৃত হবে। তবে সর্বত্র চিকিৎসা ক্ষেত্রে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
তুই অনিমেষ গোস্বামী বলেন ফার্মাসিসদের বিজ্ঞানসম্মত চিন্তা ধারার উন্নতির জন্য নিরন্তর প্রয়াস চালাতে হবে।
তুই দেবমাল্য চ্যাটার্জি বলেন ফার্মাসিস্টদের লাইসেন্স নবীকরণের মাশুল ডাক্তার ও নার্সদের থেকেও বেশি। এ বিষয়ে সরকারের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।
ডাক্তার অজিত কর্মকার বলেন ফার্মাসিস্টরা হলেন ডাক্তার ও রোগীর মধ্যে সমন্বয় সাধনকারী। চিকিৎসকরা যখন রোগীকে কোন রোগীর বিধান প্রেসক্রিপশন আকারে দেন অনেক সময় রোগীরা সেগুলি বুঝতে পারেনা। ফার্মাসিস্টদের কাজ রোগীদের সেই ওষুধের ব্যবহার সম্পর্কে ভালো করে বুঝিয়ে দেওয়া। আরেকটা জিনিস দেখা যায়। আজকাল কোন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই সর্দি কাশি ইত্যাদির মত সাধারণ রোগের উপসর্গে ওষুধের দোকানে গিয়ে কোন ডাক্তারের পরামর্শ ছাড়াই রোগীরা নিজেদের ইচ্ছেমতো এন্টিবায়োটিক কিনে একটা দুটো খেয়ে নেন। এতে তখন তাদের রোগের সময়ক উপশম হয় এবং ওরা এরপরে আর ওষুধ খান না। একটু প্রতিটি অ্যান্টিবায়োটিকের একটা কোর্স থাকে যেটা সেই ওষুধের দোকানে কোন ফার্মাসিস্ট থাকলে তারা বুঝিয়ে দিতে পারেন। কিন্তু রোগীরা ডাক্তার বা ফার্মাসিস্টদের পরামর্শ ছাড়াই নিজের ইচ্ছে মত অ্যান্টিবায়োটিক খান। এর ফলে ভবিষ্যতে যখন তারা কোন বড় ধরনের অসুখের শিকার হন তখন তাদের সেই অ্যান্টিবায়োটিক এর কোন কাজে লাগে না এবং চিকিৎসকদের পক্ষে তাদের চিকিৎসা করা খুব কঠিন হয়ে পড়ে। তাই এ বিষয়ে ফার্মাসিস্টদের বড় দায়িত্ব রোগীদের বুঝিয়ে দেওয়া কোন ওষুধ কোন অসুখে কতটা খেতে হবে।
ডাক্তার টুম্পা লাহিড়ী বলেন স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেন ফার্মাসিস্টদের চিন্তাধারার নিরন্তর আধুনিকীকরণ করতে হবে।
অধ্যাপক শুভব্রত রায় বলেন সঠিকভাবে এন্টিবায়োটিক ব্যবহার করতে হবে। রোগীরা আজকাল অনেক সময় এ আই এর উপর নির্ভর করে ওষুধ ব্যবহার করেন এটা একদম ঠিক নয়। চিকিৎসকে দেওয়া প্রেসক্রিপশন অনুসরণ করে একজন ফার্মাসিস্ট কে রোগীকে ওষুধ ব্যবহারের ঠিক নিয়ম বুঝাতে হবে। রোগীদের বুঝাতে হবে নিজেদের থেকে তারা যেন নিজেদের চিকিৎসায় এ আই নির্ভর হয়ে না হয়ে যান। ফার্মাসিস্টদের সময় নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে হবে। জানতে হবে তার ব্যবহার পদ্ধতি। ফার্মাসিসদের পলি মেডিসিন ব্যবহার নিয়ে জানতে হবে। ক্লিনিকাল মেডিসিনে সচেতন হতে হবে। আজকাল অনেক সময় চিকিৎসকরা রোগীদের উচ্চ ডোজের ওষুধ দিয়ে তাদের তাড়াতাড়ি সুস্থ করার চেষ্টা করেন। এতে অনেক সময় হিতে বিপরীত হয়। ফার্মাসিসদের এ ধরনের চিকিৎসকদের বোঝাতে হবে তারা যেন রোগীকে কম বুঝি ওষুধ দেন তাতে সময় লাগলেও রোগীর ভবিষ্যতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। তিনি বলেন ফার্মাসিস্ট রা যদি নিজেদের পেশা নিয়ে সচেতন না হন ভবিষ্যতে এ আই তাদের চাকরি ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। ফার্মাসিস্টদের সবসময় ডাক্তার রোগীদের মধ্যে সমন্বয় সাধনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে অধ্যাপক শুভব্রত রায় মন্তব্য করেন।
ধন্যবাদ জ্ঞাপন করেন তাপস প্রামানিকসমগ্র।
সমগ্র আলোচনা সভাটি সঞ্চালনা করেন শ্রী গৌতম সরকার ও দেবমাল্য চ্যাটার্জি।


