+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা মোকাবিলায় দুর্গাপুর নগর নিগমে জরুরী বৈঠক

Ad Image
Ad Image

করোনা মোকাবিলায় দুর্গাপুর নগর নিগমে জরুরী বৈঠক

admin May 5, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৫মেঃ

সারা দেশের সাথে সাথে রাজ্যে ক্রমশই ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই একদিকে যেমন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে তেমনই ক্রমশঃ হাসপাতালে বেড, অক্সিজেন, ওষুধ ইত্যাদির যোগান কমছে। সাথে যোগান কমছে করোনা ভ্যাকসিনেরও।
সারা রাজ্যের সাথে সাথে এই একই পরিস্থিতি শহর দুর্গাপুরেও। এই শহরেও ক্রমশ বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের চিকিৎসা দিতে তাদের পরিজনেরা শহরের বিভিন্ন হাসপাতালে ছুটোছুটি করছেন। কিন্তু ক্রমশই এই শহরের হাসপাতালগুলিতেও অভাব দেখা দিচ্ছে বেডের। এমতবস্থায় কি করনীয় তা নিয়েই আজ বুধবার একটু জরুরীভিত্তিক প্রশাসনিক বৈঠক হল দুর্গাপুর নগর নিগমে। দুর্গাপুর নগর নিগমের কমিশনার, ডেপুটি মেয়র থেকে শুরু করে বোরো চেয়ারম্যানরা তো এই বৈঠকে উপস্থিত ছিলেনই সাথে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার সহ কয়েকজন চিকিৎসক।
দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, এই বৈঠকের মূল উদ্দেশ্য হল শহর দুর্গাপুরে ক্রমশ বাড়তে থাকা করোনার প্রকোপের কি করে মোকাবিলা করা যায়। সাথে শহরে যে হারে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে বিভিন্ন হাসপাতালে ক্রমশ আকাল দেখা দিচ্ছে বেডের। রোগীর আত্মীয়রা রোগীদের নিয়ে বেডের জন্য বিভিন্ন হাসপাতালে হন্যে হয়ে ঘুরছেন। পাচ্ছেন না বেড, পাচ্ছেন না ঠিক মতো অক্সিজেন। অ্যাম্বুলেন্সের সিঁড়িতে বসেই মৃত্যু হচ্ছে রোগীদের। তাই কি করে রোগীদের জন্য আরো বেডের সংখ্যা বাড়ানো যায়, সাথে অন্যান্য পরিষেবাও সঠিকভাবে দেওয়া যায়, তার জন্যই এদিনের এই বৈঠক

Post Views: 3,360
Ad Image
আজকের খবর
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
শেখ ইসমাইলের দাপটে বিপন্ন নিকাশি নালা, প্রশাসনের দ্বারস্থ কলেজ কর্তৃপক্ষ
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN