+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   স্কুলে সিরিজ চুরির যবনিকা পতন, পুলিশের জালে যুবক

Ad Image
Ad Image

স্কুলে সিরিজ চুরির যবনিকা পতন, পুলিশের জালে যুবক

admin August 17, 2026

আমার কথা, ১৭ আগস্ট

সনাতন গরাই, দুর্গাপুর:

দুর্গাপুরের অঙ্গদপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে পরপর দুই রাতের চুরির ঘটনায় বড় সাফল্য পেল কোক ওভেন থানার পুলিশ। তদন্তে নেমে অঙ্গদপুরের বাসিন্দা ২৪ বছরের অভিজিৎ বাদ্যকরকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে স্কুল থেকে চুরি হওয়া ঘণ্টা, সিলিং ফ্যান, পিতলের জলের কল এবং বৈদ্যুতিক তার-সহ সমস্ত সামগ্রী উদ্ধার হয়েছে।
গত ২১ ও ২২ জুন রাতে বিদ্যালয়ের তালা ভেঙে দুষ্কৃতীরা একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। চুরির ফলে গরমের মধ্যে ক্লাস চালাতে চরম সমস্যায় পড়ে পড়ুয়া ও শিক্ষকরা। পরিস্থিতি স্বাভাবিক করতে স্কুল কর্তৃপক্ষ কোক ওভেন থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন সূত্র ধরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

Post Views: 661
Ad Image
আজকের খবর
ক্ষুদ্র শিল্পে জোর, দুর্গাপুরে ডবল-ইঞ্জিন মেলা
পশ্চিম বর্ধমান August 21, 2026
জাতীয় ক্রীড়া দিবসে দুর্গাপুরে মহাযজ্ঞ, উদ্বোধনে ক্রীড়ামন্ত্রী
পশ্চিম বর্ধমান August 21, 2026
কথিত মহাভারতের উত্তরার নামেই ঐতিহ্যবাহী উত্তরেশ্বর মন্দির ; শেষ সোমবারে ভক্তের ঢল ! বাঁক কাঁধে মন্দিরে বিধায়ক
পশ্চিম বর্ধমান August 17, 2026
স্কুলে সিরিজ চুরির যবনিকা পতন, পুলিশের জালে যুবক
পশ্চিম বর্ধমান August 17, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN