আগুন লাগতেই বহুজাতিক সংস্থার গোডাউন থেকে বেরিয়ে এলো মেয়াদ উত্তীর্ণ সামগ্রী
আমার কথা, আসানসোল, ১৪ জুলাইঃ
সাত সকালে বিভিন্ন পণ্য সামগ্রী মজুদ রাখা গোডাউনে আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। এদিন কাক ভোরে সালানপুর থানার আসানসোল চিত্তরঞ্জন রোডের পাশে আল্লাডি মোড়ে এটি বহুজাতিক সংস্থার রায় ট্রেডার্স এর গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। এলাকার মানুষ আগুনের খবর পেয়ে খবর দেওয়া হয় পুলিশে,পরে দমকলে।দমকলের দুটি ইঞ্জিন আসানসোল ও চিত্তরঞ্জন থেকে আসে এবং একটি ইঞ্জিনের দ্বারা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে জানা গেছে এই গোডাউনের ভিতরে থাকা মেয়াদ উত্তীর্ণ সামগ্রী (খাদ্য দ্রব্য সহ) পাওয়া গেছে। এছাড়াও কিছু সামগ্রীতে দ্রব্য তৈরির তারিখ ও মেয়াদ শেষ হওয়ার তারিখও পাওয়া যায়নি।
ঘটনাস্থলে যান সালানপুর ব্লকের জয়েন্ট বিডিও রবি সৌরভ। তিনি কিছু মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করে নিয়ে যায়। এদিকে দমকলের আধিকারিকরা তাপস ঘোষ জানান আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তিনি আরো বলেন এই গোডাউনে কোনো সেফটি নেই। এই প্রসঙ্গে সংস্থার গোডাউন ম্যানেজার জানান আজ সকালে তাদের কাছে খবর আসে তাদের গোডাউনে আগুন লেগেছে। দমকল আগুন নিয়ন্ত্রণে আনছে। তবে তাকে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী নিয়ে প্রশ্ন করলে তিনি অভিযোগ স্বীকার করে নেন। বলেন মেয়াদ উত্তীর্ণ সামান্য কিছু সামগ্রী তাদের গোডাউনে ছিলো। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ নিয়ে তিনিও কিছু বলতে পারেনি।




