+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কাঁকসায় বায়ুসেনার বিজ্ঞপ্তি ঘিরে করোনা আতঙ্ক কাটাতে স্বাস্থ্যপরীক্ষা সহ ব্যাপক স্যানিটাইজেশন

Ad Image
Ad Image

কাঁকসায় বায়ুসেনার বিজ্ঞপ্তি ঘিরে করোনা আতঙ্ক কাটাতে স্বাস্থ্যপরীক্ষা সহ ব্যাপক স্যানিটাইজেশন

admin May 14, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৪মেঃ

পানাগড় বায়ুসেনার একটি বিজ্ঞপ্তি ঘিরে করোনা আতঙ্ক ছড়ায় কাঁকসার মনোজপল্লী এলাকায়। ওই এলাকার একটি বাড়িতে এক বায়ুসেনা কর্মী ভাড়া থাকতেন, যিনি কিনা করোনায় আক্রান্ত বলে এলাকাবাসীরা দাবি করছেন। তা নিয়ে গতকাল অর্থাৎ বুধবার স্থানীয় প্রশাসনেরও দ্বারস্থ হয়েছিলেন স্থানীয়রা। এরপর আজ বৃহস্পতিবার ব্লক প্রশাসনের পক্ষ থেকে মনোজপল্লী এলাকার বিশেষ কিছু জায়গা সহ যে বাড়িতে ওই বায়ুসেনা কর্মী ভাড়া থাকতেন সেই সমস্ত জায়গায় জীবানুনাশক স্প্রে করা হয়।

প্রসঙ্গতঃ মনোজপল্লী এলাকায় প্রফুল্ল সরকার নামে এক ব্যাক্তির বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসাতের বাসিন্দা এক বায়ুসেনা কর্মী ভাড়া থাকতেন। গত ৯মে তিনি সর্দি কাশি নিয়ে প্রফুল্লবাবুর বাড়িতে ফেরেন। পরেরদিন ভোরে তিনি ডিউটি বেরিয়ে আর ফেরেননি। এরপর গতকাল পানাগড় বায়ুসেনা বিভাগ থেকে এসে প্রফুল্লবাবুর বাড়িতে হোম কোয়ারেন্টাইনের একটি বিজ্ঞপ্তি লাগিয়ে দিয়ে যায়। যদিও এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে কোনো খবর নেই বলেই জানা গেছে। তারপর থেকেই এলাকায় করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা একদিকে যেমন কা৬কসা ব্লক আধিকারিকের শরনাপন্ন হয়ে বিষয়টি নিয়ে পদক্ষেপ করার আবেদন জানান, তেমনই অপরদিকে আতঙ্কের থেকে নিজেরাই এলাকায় বাঁশের ব্যারিকেড করে দেন। এরপরেই আজ ওই এলাকায় জীবানুনাশক স্প্রে করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে। সাথে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীর একটি দল প্রফুল্লবাবুর বাড়িতে অপর যে বায়ুসেনা কর্মী ভাড়া থাকেন তাঁকে সহ আরো কয়েকজনের স্বাস্থ্যপরীক্ষা করতে মোট আট জনকে কাঁকসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

তবে এই ঘটনায় বারবার উঠছে প্রশ্ন যে, স্থানীয় প্রশাসনকে না জানিয়ে কি করে বায়ুসেনার পক্ষ থেকে এভাবে একটি বিজ্ঞপ্তি লাগিয়ে দিয়ে যেতে পারে? যদিও এখনও পর্যন্ত্য এ নিয়ে মুখ খোলেননি পানাগড়ের বায়ুসেনা বিভাগের কেউই।

Post Views: 2,050
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN