+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রপ্তানীতে বাধা, রাস্তায় আলু ফেলে প্রতিবাদ কৃষকদের

Ad Image
Ad Image

রপ্তানীতে বাধা, রাস্তায় আলু ফেলে প্রতিবাদ কৃষকদের

admin August 6, 2024

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ৬ আগস্ট:

আলু নিয়ে চাপানউতোর চলছেই। এখনও দামে লাগেনি লাগাম। ভিন রাজ্যে আলু রফতানিতে উঠেছে দেওয়াল। অভিযোগ, বাধা দিচ্ছে রাজ্য। এই পরিস্থিতিতে ফের সুর চড়াচ্ছেন আলু চাষীরা। প্রতিবাদে মঙ্গলবার ৬০ নম্বর জাতীয় সড়কে বস্তা বস্তা আলু ফেলে প্রতিবাদে সামিল হলেন জেলার আলু চাষী ও সংরক্ষণকারীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বাঁকাদহ বৈতল মোড়ে।
ভিন রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগে এর আগে লাগাতার কর্মবিরতিতে সামিল হয়েছে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সেই কর্মবিরতির জেরে সপ্তাহ দুই আগে রাজ্যজুড়ে ক্রমশ তীব্র হয়েছিল আলুর সঙ্কট। সেই ঘটনার পর রাজ্য সরকারের তরফে ভিন রাজ্যে আলু সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সম্প্রতি ফের রাজ্যের সীমানাগুলিতে আলু রপ্তানির ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সেই অভিযোগকে সামনে রেখেই এবার ফের জোরদার আন্দোলনে নামল আলু চাষী ও ব্যবসায়ীরা।

এদিন বাঁকুড়ার বাঁকাদহ বৈতল মোড়ে রাস্তায় বস্তা বস্তা আলু ফেলে বিক্ষোভে সামিল হলেন প্রচুর আলু চাষী, ব্যবসায়ী ও সংরক্ষণকারীরা। অবিলম্বে সমস্যা না মিটলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

Post Views: 434
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN