+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   খবরের জের, পানাগড় শিল্পতালুকে লরির চালকদের সমস্যা মেটালেন কর্তৃপক্ষ

Ad Image
Ad Image

খবরের জের, পানাগড় শিল্পতালুকে লরির চালকদের সমস্যা মেটালেন কর্তৃপক্ষ

admin July 22, 2025

আমার কথা, পানাগড়, ২২ জুলাই:

খবরের জেরে অবশেষে নড়ে চড়ে বসলো পানাগড় শিল্প তালুকের বেসরকারি কারখানা কর্তৃপক্ষ। পানাগড় শিল্পতালুকে একটি বেসরকারি ইথানল প্রস্তুতকারী কারখানায় ভুট্টা বোঝাই করে আসা লরি খালি না হওয়ায় প্রায় দশ দিনেরও বেশি সময় ধরে আটকে থাকে লরির চালক ও খালাসীরা। দীর্ঘদিন ধরে পানাগড় শিল্প তালুকের মধ্যে আটকে পরার কারণে পানীয় জল ও খাবারের সংকট দেখা দিয়েছিল। বাধ্য হয়ে তারা প্রশাসনের এবং সংবাদ মাধ্যমের দ্বারস্ত হয়। যদিও কাঁকসা থানার পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও চালক এবং খালাসীদের সমস্যার কথা সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়। এরপরেই কারখানা কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের কাছে ২৪ ঘন্টা সময় চেয়েছিল। কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল যান্ত্রিক ত্রুটির কারণে তারা ভুট্টা বোঝাই লরিগুলি খালি করতে পারছিলেন না। তবে কথা দিয়ে কথা রাখেন কারখানা কর্তৃপক্ষ। ২৪ ঘন্টার কিছুটা সময় পার হয়ে যাওয়ার পরই একের পর এক লরি কারখানার ভেতরে ঢোকানো হয় এবং সেগুলি খালি করার প্রক্রিয়া শুরু হয়। সংবাদ মাধ্যমের খবরের জেরে এবং কারখানা কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় খুশি লরির চালক এবং খালাসীরা। তারা জানিয়েছেন নম্বর অনুযায়ী একের পর এক ভুট্টা বোঝাই লরি খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে চালকদের দাবি যদি কারখানার মধ্যে পর্যাপ্ত পরিমাণে গোডাউন তৈরি করা হয়। এবং কারখানায় যতটা পরিমাণ কাঁচা মালের প্রয়োজন সেই হিসেব অনুযায়ী তারা যদি কাঁচা মালের অর্ডার দেয়। তাহলে দীর্ঘদিন ধরে গাড়ির চালকদের আটকে থাকতে হয় না ।

ওই বেসরকারি কারখানার এক আধিকারিক জানিয়েছেন, বেশ কিছু যান্ত্রিক ত্রুটির কারণে তারা ভুট্টা বোঝাই লরি গুলি খালি করতে পারছিলেন না। তবে তারা যে সময় চেয়েছিলেন প্রায় সেই সময়েই তারা যান্ত্রিক সমস্যা মিটিয়ে তড়িঘড়ি নিয়ম মেনে নম্বর অনুযায়ী একের পর এক লরি খালি করার প্রক্রিয়া শুরু করে ছিলেন। তবে চালকদের দাবি অনুযায়ী তারাও এই বিষয়ে আলোচনা করে কারখানার ভেতরে যাতে গোডাউন তৈরি করা যায় তাহলে গাড়ির চালকদের যেমন দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না তেমনই কারখানায় কাঁচামাল রাখার সমস্যাও মিটবে। তিনি জানিয়েছেন চালকদের সুবিধার কথা মাথায় রেখেই পানাগড় শিল্প তালুকের মধ্যে যে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে সেখানে শৌচাগারের এবং পানীয় জলেরও তারা ব্যবস্থা করার পাশাপাশি ওই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছেন। এই বিষয়ে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন পর্ষদ (WBIDC)- এর সাথেও কথা হয়েছে। কারণ পার্কিং এলাকায় সব থেকে বেশি তাদের কারখানায় আসা কাঁচা মাল বোঝাই লরি দাঁড়িয়ে থাকে। ফলে সেই সমস্ত চালকদের কথা মাথায় রেখেই তারা এই উদ্যোগ নিয়েছেন। কারখানার আধিকারিকের দাবি গত কয়েকদিন আগে যে সমস্যা দেখা দিয়েছিল তা আগামী দিনে আর থাকবে না।

Post Views: 203
Ad Image
আজকের খবর
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র ৬৫ তম বার্ষিক সাধারণ সভা
পশ্চিম বর্ধমান July 12, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN