+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরকে দূষণ মুক্ত করতে তৈরি হচ্ছে জাপানী পদ্ধতিতে বনাঞ্চল

Ad Image
Ad Image

দুর্গাপুরকে দূষণ মুক্ত করতে তৈরি হচ্ছে জাপানী পদ্ধতিতে বনাঞ্চল

admin July 15, 2025

আমার কথা, দুর্গাপুর, ১৫জুলাইঃ

শহরকে দূষণমুক্ত করার লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেল দুর্গপাপুর নগর নিগম। দু বিঘা জমির ওপর তোইরি হতে চলেছে একটি বনাঞ্চল যা জাপানী পদ্ধতিতে তৈরি করা হবে। একটি বেসরকারী সংস্থার সাথে যৌথ উদ্যোগে এই বনাঞ্চলটি তৈরি করা হবে। মঙ্গলবার এর উদ্বোধন হল

দুর্গাপুর শিল্পাঞ্চল দূষণের জন্য থেকে থেকেই খবরের শিরোনামে জায়গা করে নেন। এই শহরেই প্রায় সময় নানা সংস্থার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীও নেওয়া হয়। তারপরেও গত বছর ২৭ নভেম্বর বাতাসে গুণগত মানের সূচক দিল্লিকেও টপকে গিয়েছিল। জেমুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শংকরপুরে রয়েছে ডাম্পিং ইয়ার্ড। কিন্তু বর্জ্যপ্রকিয়াকরণ ও নিষ্কাষণ বহু বছর বন্ধ থাকার কারনে ওই এলাকার বাসিন্দাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছিল। এরপর ২ জুলাই দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে একটি বেসরকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়। বসানো হয় বর্জ্য প্রক্রিয়াকরণ যন্ত্র। এবার সেই ডাম্পিং ইয়ার্ডের কাছেই দু বিছা জমির ওপর তৈরি করা হচ্ছে জাপানী পদ্ধতিতে একটি বনাঞ্চল। ১ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে এই বনাঞ্চল তৈরি হতে সময় লাগবে ছয় মাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, পৌর প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি এবং ধর্মেন্দ্র যাদব, দুর্গাপুর ফরিদপুর ব্লকের সহ-সভাপতি স্বাধীন ঘোষ, এছারাও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম এবং বেসরকারি সংস্থার আধিকারিকেরা।

পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, ” মিয়াওয়াকি পদ্ধতিতে ফরেস্ট তৈরির উদ্যোগ নেওয়া হল দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে। এই বনাঞ্চলে ৬৬ প্রজাতির গাছ থাকবে। এই বনাঞ্চলের বৈশিষ্ট্য হল, যখন গাছগুলি একটু বড় হয়ে যাবে তখন এগুলিকে আর আলাদা করে যত্ন করতে হবে না। এতে দূষণ কমবে। দুর্গাপুরের মানুষ আরো বেশি অক্সিজেন পাবে।”

Post Views: 688
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN