+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   কমিউনিটি হলের শিলান্যাস, শেডের উদ্বোধন করলেন বিধায়ক

Ad Image
Ad Image

কমিউনিটি হলের শিলান্যাস, শেডের উদ্বোধন করলেন বিধায়ক

admin September 26, 2024

আমার কথা, মুনমুন দত্ত, অন্ডাল, ২৬ সেপ্টেম্বর:

অন্ডাল ব্লকের খান্দরা গ্রামে একটি কমিউনিটি শেড ও দক্ষিণখন্ড পঞ্চায়েতের ডিএসএ মাঠে কমিউনিটি হলের শিলান্যাস করলেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। খান্দরা গ্রামের চন্ডী মন্ডপে শেডটি তৈরি হয়েছে অন্ডাল পঞ্চায়েত সমিতির বিইইউপি প্রকল্পে। খরচ হয়েছে ১৫ লক্ষ ১৮ হাজার ৭৫৪ টাকা। উদ্বোধন অনুষ্ঠানে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন অন্ডাল ব্লকের বিডিও দেবাঞ্জন দত্ত, জেলা পরিষদের সদস্য কালোবরণ মন্ডল, অন্ডাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৌশিক মন্ডল, পঞ্চায়েত প্রধান অপর্না ধীবর, উপপ্রধান আশিষ ভট্টাচার্য সহ অন্যরা।

অন্যদিকে এদিন দক্ষিণখন্ড পঞ্চায়েতের ডিএসএ মাঠে একটি কমিউনিটি হলের শিলান্যাস করেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। অন্ডাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বপন হাজরা জানান ২ কোটি টাকা ব্যয়ে কমিউনিটি হলটি তৈরি হবে এমএলএ ফান্ড ও পঞ্চায়েত সমিতির আর্থিক অনুদানে। বিধায়কের হাত দিয়ে এদিন ক্লাবের একটি নতুন ভবনেরও উদ্বোধন হয় বলে জানান তিনি।

Post Views: 395
Ad Image
Ad Image
আজকের খবর
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN