+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে ২৩নং ওয়ার্ডের পুরপিতার উদ্যোগে বসল বিনামূল্যে ‘মেগা সব্জি বাজার’

Ad Image
Ad Image

দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে ২৩নং ওয়ার্ডের পুরপিতার উদ্যোগে বসল বিনামূল্যে ‘মেগা সব্জি বাজার’

admin May 3, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩মেঃ

লকডাউনের জেরে একদিকে যেমন কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ, তেমনই খাদ্য সংকটের মুখেও পড়েছেন বহু দুঃস্থ মানুষ। সেই সব মানুষদের পাশে দাঁড়াতে এবার দুর্গাপুরের ২৩নং ওয়ার্ডের পুরপিতা দেবব্রত সাঁই। অসহায় মানুষদের জন্য ওই ওয়ার্ডের একটি মাঠে বসল বিনামূল্যে সব্জি বাজার। এই মেগা সব্জি বাজারে হাজার খানেক দিন আনা দিন খাওয়া মানুষদের মধ্যে বভিন্ন রকমের সব্জি থেকে শুরু করে তেল, ডিম, আদা, পেঁয়াজ, রসুন রাখা ছিল যা তাঁরা বিনামূল্যে নিজেদের বাড়ি নিয়ে যেতে পেরেছেন। আর পুরপিতার এই উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন শিল্পাঞ্চলবাসী।

২৩নং ওয়ার্ডের পুরপিতা তথা বিশিষ্ট আইনজীবি দেবব্রত সাঁই বলেন যে, “মুখ্যমন্ত্রী পথে নেমে কাজ করছেন। রাজ্যের কোনো মানুষকে অভুক্ত রাখেননি এই দুরবস্থাতে। তাঁর কাজে অনুপ্রেরিত হয়েই আমি এই উদ্যোগ নিয়েছি। গরীব মানুষদের সেবা করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি।”

করোনা আক্রমন প্রতিহত করতে রাজ্য তথা দেশে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরে সব থেকে বেশি অসহায় পরিস্থিতিতে পড়েছেন রাজ্যের দিন আনা দিন খাওয়া মানুষগুলো। তাদের পাশে তাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক ব্যাক্তিত্ব। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে সাধারন মানুষজনও এ বিষয়ে এগিয়ে এসে দাঁড়িয়েছেন অসহায় মানুষদের পাশে।

লকডাউন শুরু হওয়ার পর থেকেই ২৩নং ওয়ার্ডের পুরপিতাকে তাই দেখা গেছে নানাভাবে এই অসহায় মানুষগুলোর পাশে। তারই মধ্যে আজ এই সব্জি মেলার উদ্যোগ। পুরপিতা বলেন যে, “লকডাউনের মধ্যে অনেকেই নানাদিকে চাল, ডাল তুলে দিচ্ছেন এই দুঃস্থ মানুষগুলোর হাতে। তাই আমি আর চাল দাল দেওয়ার পথে না গিয়ে বিভিন্ন রকমের সব্জি থেকে শুরু করে ডিম, তেল, মশলা দেওয়ার ব্যবস্থা করলাম আর তা পুরোটাই আমাদের দিদির অনুপ্রেরণায়।”

এদিনের এই সব্জি মেলা থেকে সব্জি নিয়ে বাড়ি ফিরছিলেন সুনীতা বাউড়ি। তিনি জানানলেন, “লকডাউনে আমরা কাজ হারিয়েছি। পরিবার নিয়ে প্রায় অভুক্ত দিন কাটাচ্ছি। এই অবস্থায় আমাদের ওয়ার্ডের পুরপিতা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা কৃতজ্ঞ।”

Post Views: 1,732
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN