+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   গলসীর বিজেপি প্রার্থীকে সরে দাঁড়ানোর জন্য চাপ দলের, আত্মহত্যার হুমকি প্রার্থীর

Ad Image
Ad Image

গলসীর বিজেপি প্রার্থীকে সরে দাঁড়ানোর জন্য চাপ দলের, আত্মহত্যার হুমকি প্রার্থীর

admin March 27, 2021

আমার কথা, পূর্ব বর্ধমান(গলসী), ২৭মার্চঃ

শনিবার বর্ধমান প্রেসকর্ণারে এক সাংবাদিক সন্মেলন করলেন পূর্ব বর্ধমান জেলার গলসি বিধানসভার বিজেপি প্রার্থী তপন বাগদী। এদিন তিনি সাংবাদিকদের সামনে অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর নাম ঘোষনা করার পর এলাকার সমস্ত কর্মীরা উচ্ছ্বসিত আনন্দিত। ইতিমধ্যে তার বিধানসভা কেন্দ্রে প্রায় ৭৫শতাংশ প্রচারের কাজ শেষ করেছেন। এমতবস্থায় বিজেপির জেলা নেতৃত্ব সহ বর্ধমান দূর্গাপুর কেন্দ্রের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া প্রার্থী পদ থেকে তাঁকে সরে দাঁড়ানোর জন্য চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তপন বাগদি।

এদিন গলসী বিধানসভার বিজেপির কার্যকর্তাদের নিয়ে তিনি এই অভিযোগ করেন। এর পাশাপাশি তিনি বলেন তাঁর বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে মানুষ জেনে গেছেন তিনি বিজেপির প্রার্থী হচ্ছেন, এই অবস্থায় তাঁকে সড়িয়ে দিলে তাঁর আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। এ বিষয়ে তিনি বলেন দীর্ঘদিন ধরে তিনি বিজেপি করছেন তাই বিজেপির বিরোধিতা করবেন না, অন্য দলেও যাবেন না। প্রয়োজন হলে তিনি বিজেপির জেলা মুখ‍্য কার্যালয়ে এসে মৃত‍্যু বরন করবেন।

শনিবার তার এই মন্তব্যের পর গোলসি বিধানসভা এলাকাজুড়ে ক্ষুব্দ বিজেপি কর্মী সমর্থকরা। যদিও বর্তমান জেলা সদরের বিজেপির জেলা সহ-সভাপতি টেলিফোনে তার প্রতিক্রিয়া জানান দল যা সিদ্ধান্ত নেবে তা মেনে নিতে হবে। তবে দলের এই সিদ্ধান্তে দলের কোনো রকম ভাবে দলের ভাবমূর্তি নষ্ট হবে না বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গতঃ দিন কয়েক ধরেই গলসী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী তপন বাগদীর বিরুদ্ধে পোস্টার পড়ছে যে, এই প্রার্থী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। তাহলে এই প্রার্থীকে ক্ষমতায় এলে কি করে মহিলারা সুরক্ষিত থাকবেন। এহেন একজন প্রার্থীকে নির্বাচনে দাঁড় করিয়ে কি দল বিড়ম্বনায় পড়েছে, আর সেই কারনেই কি তপন বাগদীকে সরে দাঁড়ানোর জন্য দল চাপ সৃষ্টি করছে? এদিকে প্রার্থীর আত্মহত্যার হুমকি। এমতবস্থায় তাহলে দল কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।

Post Views: 1,029
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN