+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ

Ad Image
Ad Image

দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ

admin October 3, 2026

আমার কথা, ২ অক্টোবর

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:

জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে দুর্গাপুরে পালিত হল বিশেষ অনুষ্ঠান। মহাত্মা গান্ধী স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে গান্ধী মোড়ে ভাবগম্ভীর পরিবেশে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান থেকে মশাল মিছিলের মাধ্যমে। শতাধিক ছাত্রছাত্রীকে সঙ্গে নিয়ে প্রায় ৩ কিলোমিটার পথ পরিক্রমা করে মিছিলটি পৌঁছয় গান্ধী মোড়ে। মশাল মিছিলের সূচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, শিক্ষাবিদ ও সমাজসেবী সুদেব রায়। সহযোগিতায় ছিলেন মিশ্র ইস্পাত কারখানা তথা এএসপির ক্রীড়া বিভাগের কর্মী প্রদীপ গোপ।
গান্ধী মোড়ে পৌঁছে মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ডিএসপির সিজিএম (টাউন সার্ভিস) প্রমোদ কুমার সিনহা, মুখ্য জনসংযোগ অধিকর্তা বেদবন্ধু রায়, ডিএসপির শ্রমিক নেতা রজত দীক্ষিত-সহ বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে বক্তারা গান্ধীজির সত্য, অহিংসা ও সত্যাগ্রহের আদর্শের কথা তুলে ধরেন। আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক সুদেব রায় বলেন, “গান্ধীজি শুধু স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন না, তিনি সত্য, অহিংসা ও মানবতার প্রতীক। তাঁর আদর্শ আজও সমাজকে পথ দেখায়।”
উল্লেখ্য, গান্ধীজির জন্মদিনটি বিশ্বজুড়ে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও পালিত হয়।

Post Views: 186
আজকের খবর
BREAKING! হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৫
পশ্চিম বর্ধমান November 10, 2026
দুর্গাপুরের মুক্ত সংশোধনাগার থেকে পালাল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি, খোঁজে পুলিশের তল্লাশি
পশ্চিম বর্ধমান November 8, 2026
আইএনটিইউসির বিজয়া সম্মেলনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা
পশ্চিম বর্ধমান November 2, 2026
কুমারডিহি “এ” কোলিয়ারিতে বিকল ডুলি, আটকে একাধিক শ্রমিক
পশ্চিম বর্ধমান October 26, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN