+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   বালির গাড়ির চাকায় পিষ্ট কিশোরী, পুলিশ জনতার খন্ডযুদ্ধ

Ad Image
Ad Image

বালির গাড়ির চাকায় পিষ্ট কিশোরী, পুলিশ জনতার খন্ডযুদ্ধ

admin May 31, 2024

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ৩১ মে:

কম্পিউটার ক্লাস করে বাড়ি ফেরার পথে বালি বোঝাই লরির ধাক্কায় কিশোরীর মৃত্যু। ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ার জয়পুর থানার চাতরা মোড় এলাকায়। কিশোরীর পরিবারকে ক্ষতিপূরণ ও এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে রাস্তায় কিশোরীর মৃতদেহ ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। প্রশাসনের তরফে বারবারে আশ্বাস দেওয়ার পরেও অবরোধ না ওঠায় শেষ পর্যন্ত লাঠিচার্জ করে অবরোধ তোলে পুলিশ।
ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। বিষ্ণুপুরের দিক থেকে সাইকেলে চড়ে পান্না গ্রামের বছর সতেরোর শ্রাবন্তী মণ্ডল কম্পিউটার ক্লাস থেকে বাড়িতে ফিরছিল। জয়পুর থানার চাতরা মোড়ের কাছে আচমকাই উল্টো দিক থেকে যাওয়া একটি লরি তাকে পিষে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরীর। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। স্থানীয়দের অভিযোগ, পুলিশের নাকের ডগা দিয়ে প্রায় প্রতিদিন ওভারলোডিং বালি বোঝাই গাড়ি যাতায়াত করে। সব দেখেও কেন প্রশাসন চুপ করে থাকে? ক্ষুব্ধ এলাকাবাসীরা মৃতার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি ওঠে। একইসঙ্গে এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
ছাত্রীর মৃতদেহ কোতুলপুর বিষ্ণুপুর রাস্তায় ফেলে রেখে চল অবরোধ। বিক্ষোভ চলে প্রায় ২ ঘন্টা। এদিকে ততক্ষণে খবর চলে গিয়েছে পুলিশের কাছে। পুলিশ ও প্রশাসনের তরফে বারবার অবরোধ তোলার অনুরোধ করা হলেও নিজেদের অবস্থানে অনড় থাকেন আন্দোলনকারীরা। শেষে মাঠে নামে র‌্যাফ। লাঠিচার্জ করে হটিয়ে দেওয়া হয় অবরোধকারীদের। ঘটনায় এখনও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।

Post Views: 679
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN