+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   নাম তোলা যায়নি আবাস যোজনায়, “পাকা বাড়ি থাকলে ওকে হারাতে হত না”,আক্ষেপ বাবার

Ad Image
Ad Image

নাম তোলা যায়নি আবাস যোজনায়, “পাকা বাড়ি থাকলে ওকে হারাতে হত না”,আক্ষেপ বাবার

admin May 20, 2025

আমার কথা, সিমলাপাল, ২০ মেঃ

সংবাদদাতাঃ দেবনাথ মোদক

বারবার আবেদন-নিবেদনেও আবাস যোজনার তালিকায় নাম ওঠেনি। তাই বাধ্য হয়েই প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে এক সম্পর্কিত ভাইপো ও মেয়েকে সঙ্গে নিয়ে কাঁচা বাড়ির খাটে শুয়েছিলেন পেশায় টেম্পো চালক প্রশান্ত গড়াই। আচমকাই বজ্রপাতে চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ল মেয়ে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল থানার পচাপাথর গ্রামে।
পুলিশ জানিয়েছে মৃতার নাম প্রিয়া গড়াই। ঘটনায় আহত হয়েছেন মৃতার বাবা প্রশান্ত গড়াইও। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলিনী মেডিক্যাল কলেজে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় টেম্পো চালক প্রশান্ত গড়াই নিজের পরিবার নিয়ে থাকতেন পচাপাথর গ্রামের একটি বাড়িতে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, পাকা বাড়ির জন্য লাগাতার আবেদন করলেও কাজের কাজ কিছুই হয়নি। পাকা ঘরের প্রতিশ্রুতি মিললেও শেষ পর্যন্ত আবাস যোজনার তালিকায় ঠাঁই পাননি প্রশান্ত গড়াই। গতকাল রাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলে নিজের একচিলতে বাড়িতেই এক ছেলে, এক মেয়ে, এক ভাইপো ও স্ত্রীকে নিয়ে আশ্রয় নেন প্রশান্ত গড়াই। কিন্তু, কে জানতো রাতেই তাঁদের জন্য অপেক্ষা করছে বড় বিপদ।

পরিবারের অন্যান্য সদস্যরা জানাচ্ছেন ঘরের দরজা বন্ধ করে বিছানায় মেয়ে ও ভাইপোকে নিয়ে শুয়েছিলেন তিনি। আচমকাই প্রবল বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে গোটা বাড়ি। অ্যাসবেস্টসের ছাদ ফেটে চুরমার হয়ে যায়। বিদ্যুৎপৃষ্ঠ হন প্রশান্ত নিজেও। প্রাথমিক ঘোর কাটতেই দেখেন তাঁর পাশে শুয়ে থাকা মেয়ে প্রিয়া গড়াইয়ের দেহে ততক্ষণে নিস্তেজ হয়ে গিয়েছে। দ্রুত গাড়ি ডেকে মেয়েকে নিয়ে খাতড়া মহকুমা হাসপাতালে হাজির হলে চিকিৎসকরা প্রিয়া গড়াইকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার বাবা-সহ আত্মীয়দের দাবি, পাকা বাড়ি থাকলে এভাবে মর্মান্তিকভাবে মরতে হতো না বছর বারোর ওই কিশোরীকে।

Post Views: 303
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN