+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা আবহে বিনা মাস্কে বাজারে আনাগোনা, দুর্গাপুরে গ্রেফতার ১২

Ad Image
Ad Image

করোনা আবহে বিনা মাস্কে বাজারে আনাগোনা, দুর্গাপুরে গ্রেফতার ১২

admin April 28, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮এপ্রিলঃ

সারা রাজ্যের সাথে সাথে শিল্পাঞ্চল দুর্গাপুরে করোনার প্রকোপে নিত্যদিন প্রাণ হারাচ্ছেন মানুষজন। স্বাস্থ্য মন্ত্রক থেকে বার বার বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলতে। বাড়ির বাইরে বেরোলেই যেন মুখে মাস্ক থাকে আর একে অপরের সাথে সামাজিক দুরত্ব অবশ্যই যেন বজায় রেখে চলা ফেরা করে। কিন্তু তারপরেও হুঁশ নেই শিল্পাঞ্চলবাসীর। বেশির ভাগ মানুষজন মাস্ক না পরেই বাজার হাট থেকে শুরু করে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। আর সামাজিক দুরত্ব তো একেবারে শিকেয় উঠেছে। এমতবস্থায় করোনার প্রকোপের উপর রাশ টানতে নড়েচড়ে বসল মহকুমা প্রশাসন।
মহকুমা শাসকের উদ্যোগে আজ বুধবার অভিযান চালানো হল দুর্গাপুর স্টেশন বাজারে। কোকওভেন থানার পুলিশকে সাথে নিয়ে এই অভিযান চালান মহকুমা শাসক।
তিনি জানান, করোনার প্রকোপ আবার বাড়ছে। প্রতিদিন যেমন বহু মানুষ আক্রান্ত হচ্ছে তেমনি পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কিন্তু তারপরেও বিনা মাস্কে বাজারে মানুষের হিড়িক বাড়ছে। তাই আজ এই অভিযান চালানো হল। বিনা মাস্কে বেরোনোর জন্য ১০-১২ জনকে আটক করা হয়েছে। আগামীদিন গুলোতেও এই অভিযান চলবে বলে জানান মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী।

Post Views: 3,377
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN