+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরবাসীর জন্য সুখবর, শহরে এসে পৌঁছোলো করোনার ভ্যাকসিন

Ad Image
Ad Image

দুর্গাপুরবাসীর জন্য সুখবর, শহরে এসে পৌঁছোলো করোনার ভ্যাকসিন

admin January 14, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪জানুয়ারীঃ

দুর্গাপুরবাসীর জন্য সুখবর। আগামী ১৬ই জানুয়ারী থেকে দুর্গাপুরে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হবে। সেই মতো আজ অর্থাৎ বৃহস্পতিবার দুর্গাপুর নগর নিগমে এসে পৌঁছোলো ১০০টি করোনার ভ্যাকসিন। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এদিন দুর্গাপুর নগর নিগমে একটি ভ্যাকসিনের ভ্যান এসে পৌঁছোয়। এই ভ্যানে করে প্রাথমিক পর্যায়ে ১০০টি ভ্যাকসিনের অ্যাম্পুল পাঠানো হয়েছে বলে জানালেন মহানাগরিক দিলীপ অগস্তি। আগামী ১৬ই জানুয়ারী দুর্গাপুরের সিধো কানহু স্টেডিয়ামে প্রথম সারির করোনা যোদ্ধা যেমন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, দমকল বিভাগের কর্মী এরকম ১০০ জনকে এই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান মহা নাগরিক। যদিও দুর্গাপুর নগর নিগম এলাকার মোট ২০০০ জনকে চিহ্নিত করা হয়েছে যাদের এই ভ্যাক্সিন দেওয়া হবে। তবে প্রথম পর্যায়ে এই ১০০ জন কোভিড যোদ্ধাকে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিনের ভ্যান দুর্গাপুর নগর নিগমে আসার পরেই মানুষের মধ্যে তা দেখার উৎসাহ নজরে পড়ে।

Post Views: 2,446
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN