+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   বাঁকুড়ায় মহিলা দেখলেই হেডলাইট জ্বালিয়ে পালাচ্ছে সরকারি বাস! ফ্রি পরিষেবার ঘোষণা কাগজেই

Ad Image
Ad Image

বাঁকুড়ায় মহিলা দেখলেই হেডলাইট জ্বালিয়ে পালাচ্ছে সরকারি বাস! ফ্রি পরিষেবার ঘোষণা কাগজেই

admin June 25, 2026

আমার কথা,  ২৫ জুন

দেবনাথ মোদক, ইন্দপুর:

একি কাণ্ড! মহিলা যাত্রী দেখলেই সরকারি বাস হেডলাইট জ্বালিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে। বাঁকুড়ায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এটি।

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সমস্ত সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ ফ্রি। সেই ঘোষণা মেনে গত ১লা জুন বাঁকুড়া জেলায় আনুষ্ঠানিকভাবে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবার সূচনা করে জেলা প্রশাসন।

কিন্তু বাস্তব চিত্রটা উল্টো। বৃহস্পতিবার বেলা ১০টা ৪০ নাগাদ খাতড়া-বাঁকুড়া ২ নম্বর রাজ্য সড়কের ইন্দপুর থানার গোবিন্দপুর মোড়ে WB 39E 1186 নম্বরের মানবাজার-বহরমপুর রুটের সরকারি বাসটি মহিলা যাত্রীদের দেখেই হেডলাইট জ্বেলে দ্রুত গতিতে বেরিয়ে যায়। অপেক্ষমাণ মহিলাদের মধ্যে কয়েকজন সরকারি কর্মচারী ও সাধারণ যাত্রীও ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “WB 39E 1186 বাসটি মহিলা দেখলেই আর স্টপেজ দেয় না। সরকার ফ্রি পরিষেবার ঘোষণা করলেও বাস চালক-কন্ডাক্টররা মানছেন না।”

এবিষয়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা জানান, সর্বৈব মিথ্যা কথা যেখানে স্টপেজ থাকবে না সেখানে গাড়ি দাঁড়াবে না । কারোর বাড়ির সামনে যত্রতত্র স্টেট গাড়ি দাঁড়াবে না নির্দিষ্ট স্টপেজে স্টেট গাড়ি দাঁড়াবে।

প্রশ্ন উঠছে, সরকার ঘোষণা করলেও আদৌ কি সরকারি বাসে মহিলারা বিনামূল্যে পরিষেবা পাচ্ছেন? নাকি ঘোষণা শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ?

Post Views: 171
Ad Image
আজকের খবর
সিটি সেন্টার প্রভাতী প্রাণায়াম ক্লাবে রাখী বন্ধন উৎসব
পশ্চিম বর্ধমান August 28, 2026
ছাত্র নেতার স্মরণে রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান August 27, 2026
সোনপুর বাজারিতে ১৩,০৫২ কোটি টাকায় সিন্থেটিক ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট
পশ্চিম বর্ধমান August 26, 2026
দুর্গাপুরের প্রাচীন যোগা সংস্থার ৫২ বছরে পদার্পন
পশ্চিম বর্ধমান August 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN