+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সোনপুর বাজারিতে ১৩,০৫২ কোটি টাকায় সিন্থেটিক ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট

Ad Image
Ad Image

সোনপুর বাজারিতে ১৩,০৫২ কোটি টাকায় সিন্থেটিক ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট

admin August 26, 2026

আমার কথা, ২৬ আগস্ট

সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:

স্বচ্ছ জ্বালানির পথে বড় পদক্ষেপ। পাণ্ডবেশ্বরের সোনপুর বাজারি কয়লাক্ষেত্রের জামসোল মৌজায় রাজ্যের প্রথম সিন্থেটিক ন্যাচারাল গ্যাস (এসএনজি) প্ল্যান্ট গড়ে তোলার প্রস্তুতি শুরু হয়েছে। প্রস্তাবিত এই প্রকল্পে বিনিয়োগ হবে প্রায় ১৩,০৫২ কোটি টাকা। কোল ইন্ডিয়া ও গেইলের যৌথ উদ্যোগ ‘কোল গ্যাস ইন্ডিয়া লিমিটেড’ (সিজিআইএল)-এর বিশেষজ্ঞ দল প্রকল্পস্থলে তিন দিনের প্রাথমিক সমীক্ষা সম্পন্ন করেছে। সিজিআইএলের অধিকর্তা ড. পীযূষ কুমারের নেতৃত্বে তিন সদস্যের বিশেষজ্ঞ দল সমীক্ষা চালায়। সমীক্ষার পর প্রস্তাবিত এলাকাকে এসএনজি প্রকল্পের জন্য উপযুক্ত বলে জানানো হয়েছে।

প্রায় ১৯০ একর জমিতে গ্যাসিফিকেশন প্রযুক্তির মাধ্যমে প্রকল্পটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের জন্য বছরে প্রায় ১.৯৩ মিলিয়ন মেট্রিক টন কয়লা প্রয়োজন হবে, যা সোনপুর বাজারি প্রকল্প থেকেই সংগ্রহ করা হবে। উৎপাদন হবে প্রতিদিন প্রায় ১.৮৩ এমএমএসসিএমডি, অর্থাৎ বছরে প্রায় ৬৩৩.৬৬ মিলিয়ন ঘনমিটার সিন্থেটিক ন্যাচারাল গ্যাস।
প্রকল্পের পরিবেশ ও সামাজিক অনুমোদনের প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২১ সেপ্টেম্বর জনশুনানি অনুষ্ঠিত হবে। সেখানে স্থানীয় বাসিন্দা ও অন্যান্য সংশ্লিষ্টরা প্রকল্প নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ জানাতে পারবেন।

বুধবার সোনপুর বাজারি এরিয়া অফিস কনফারেন্স হলে বিষয়টি নিয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে কর্তৃপক্ষ। সেখানে প্রকল্প অধিকর্তা পীযুষ কুমার প্রস্তাবিত প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে তিনি বলেন আগামী পাঁচ বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে। দূষণ কমাতে পরিবেশ বান্ধব এই প্রকল্পে কর্মসংস্থানের সুযোগও থাকবে বলে জানান তিনি।

Post Views: 42
Ad Image
আজকের খবর
সিটি সেন্টার প্রভাতী প্রাণায়াম ক্লাবে রাখী বন্ধন উৎসব
পশ্চিম বর্ধমান August 28, 2026
ছাত্র নেতার স্মরণে রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান August 27, 2026
সোনপুর বাজারিতে ১৩,০৫২ কোটি টাকায় সিন্থেটিক ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট
পশ্চিম বর্ধমান August 26, 2026
দুর্গাপুরের প্রাচীন যোগা সংস্থার ৫২ বছরে পদার্পন
পশ্চিম বর্ধমান August 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN