পঞ্চায়েত মন্ত্রীর হাত দিয়ে কাঁকসার ১৮টি বিদ্যালয়ে শীতল পানীয় জলের মেশিন উপহার দিলো গ্রাম পঞ্চায়েত
আমার কথা, ৭ মার্চ
তনুশ্রী চৌধুরী, কাঁকসা:
একটু একটু করে শীত প্রায় বিদায় নিয়েছে। এখনো সকাল ও রাতে হালকা শীতের আমেজ রয়েছে।তবে সামনেই গ্রীষ্ম কাল।আর কাঁকসায় প্রতি বছর চরম গরম পড়ে।গ্রীম কাল শুরু হলেই সবাই একটু ঠান্ডা জল খোঁজে পান করার জন্য।বহু মানুষ আসেন কাঁকসার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতে নিজেদের জরুরি কাজের জন্য।তাই জনসাধারণের পিপাসা মেটাতে শীতল পানীয় জলের একটি মেশিন বসানো হয় পঞ্চায়েতে।পঞ্চায়েতের পাশেই রয়েছে একটি উচ্চ বিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয়।সেই বিদ্যালয়ের পড়ুয়ারা টিফিনের সময় বা স্কুল ছুটি হলে ঠান্ডা জন নিতে পঞ্চায়েত অফিসে ছুটে আসে।বিষয়টি লক্ষ করেন পঞ্চায়েতের প্রধান কণিকা বাগদি ও উপ-প্রধান নাসিম আলী মীর।তারা ঠিক করেন ওই দুটি স্কুলে দুটি ঠান্ডা পানীয় জলের মেশিন বসিয়ে দেবেন।কিন্তু শুধু দুটি স্কুলের মধ্যে মেশিন বসালে বাকিরা কি দোষ করলো।সেই চিন্তাভাবনা নিয়েই পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় পঞ্চায়েতের অধীনে থাকা ১৮টি বিদ্যালয়ে তারা একই মেশিন বসিয়ে দেবেন যাতে বিদ্যালয়ের পড়ুয়ারা প্রখর গরমের সময় কিছুটা হলেও স্বস্তি পায়।সেই চিন্তা ভাবনা নিয়েই শনিবার কাঁকসার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের সামনে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে ১৮টি বিদ্যালয়ের কর্তৃপক্ষের ও শিক্ষক শিক্ষিকাদের হাতে মেশিনগুলি তুলে দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের কর্মাধক্ষ বৈশাখী বন্দোপাধ্যায়,কাঁকসা আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা বাগদি,উপ-প্রধান নাসিম আলী মীর, সমিতির সদস্য কুলদীপ সরকার ও নব কুমার সামন্ত,বিশিষ্ট সমাজসেবী রাজেশ কোনার সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন,পঞ্চায়েতের সদস্যরা ও অন্যান্যরা দেখতেন গরমের সময় ছাত্র ছাত্রীরা বোতল হাতে করে পঞ্চয়েতে ছুটে আসতো ঠান্ডা পরিশুদ্ধ পানীয় জল নিতে।সেই দেখেই তারা সিদ্ধান্ত নেন যাতে ছাত্র ছাত্রীদের কষ্ট করে রোদের মধ্যে জল নেওয়ার জন্য পঞ্চায়েতের মধ্যে যাতে আসতে না হয়।তাই বিদ্যালয়গুলিতে তারা উদ্যোগ নিয়ে পরিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিন বসানোর ব্যবস্থা করে।তারই উদ্বোধন ও মেশিন বিতরণ অনুষ্ঠানে হাজির থাকতে পেরে পঞ্চায়েতের সদস্যদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।পাশাপাশি তাদের এই উদ্যোগ কে তিনি সাধুবাদ জানিয়েছেন।




