কাঁকসায় দুটি পৃথক জায়গা থেকে যুবক ও প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার
আমার কথা, কাঁকসা, ৩০ জুলাইঃ
দুটি পৃথক জায়গা থেকে দু জনের ঝলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চড়ালো কাঁকসায়। এদিন দুটি দেহ ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় কাঁকসা থানার পুলিশ। প্রথম জন হলো প্রশান্ত গোলদার। বয়স ২৫ বছর। জানা গেছে এদিন ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। তাকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যজন হলেন সাজ্জাদ শেখ। তার বয়স ৫০ বছর। কাঁকসার গৃহস্থ পাড়ার বাসিন্দা। জানা গেছে সাজ্জাদ শেখ কে পরিবারের সদস্যরা ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুজনেরই মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। দুই মৃতের পরিবারের সদস্যদের দাবি মানসিক অবসাদের জেরেই তারা আত্মহত্যা করেছে বলে অনুমান। দুটি দেহ ময়না তদন্তের জন্য মহাকুমা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।




