+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   চলন্ত ট্রেন থেকে ধাক্কা হকারকে, কাটা গেল পা, কাঠগড়ায় রেলপুলিশ

Ad Image
Ad Image

চলন্ত ট্রেন থেকে ধাক্কা হকারকে, কাটা গেল পা, কাঠগড়ায় রেলপুলিশ

admin July 26, 2025

আমার কথা, আসানসোল, ২৬ জুলাইঃ

চলন্ত ট্রেন থেকে এক হকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল রেলপুলিশের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোল স্টেশনে,। সোচ্চার হয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন। বর্তমানে ওই হকার হাসপাতালে চিকিৎসাধীন

জানা গিয়েছে, চেন্নাই গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনে শনিবার হকারি করছিলেন রাহুল সিং নামে এক ব্যাক্তি। আসানসোল স্টেশনে ঢোকার মুখে ওই ব্যাক্তিকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রেলপুলিশ অভিযোগ। ঘটনার জেরে ওই হকারের পা কাটা পরেছে। গুরুতর জখম অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা রাজু আহলুওয়ালিয়া বলেন, “বেকার ছেলেরা ট্রেনে হকারি করে নিজেদের পরিবারের ভাত জোগাড় করে। কিন্তু রেলপুলিশের এই অন্যায় আর জুলুমবাজি প্রত্যেকদিন চলে। কিন্তু এই জুলুমবাজি আর বরদাস্ত করা হবে না। আজকের জুলুমবাজি তো মাত্রা ছাড়িয়ে গেছে। তাই এবার বড় আন্দোলন করা হবে”।

অপরদিকে অভিযোগ অস্বীকার করেছে রেল কর্তৃপক্ষ। রেলের দাবি বেআইনি হকারদের বিরুদ্ধে রেলপুলিশের অভিযান চলছে। তবে যদি এই ধরনের ঘতনা ঘটেছে তো তা খতিয়ে দেখা হবে।

Post Views: 471
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN