+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   উড়িষ্যা থেকে মালদহে ফিরতে না পেরে ভয়ে মুচিপাড়ার জঙ্গলে আশ্রয় নেওয়া অসহায় ফেরিওয়ালাদের রাখা হল নিরাপদে

Ad Image
Ad Image

উড়িষ্যা থেকে মালদহে ফিরতে না পেরে ভয়ে মুচিপাড়ার জঙ্গলে আশ্রয় নেওয়া অসহায় ফেরিওয়ালাদের রাখা হল নিরাপদে

admin March 31, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩১মার্চঃ
খিদের জ্বালা বড় জ্বালা আর এই জ্বালার কাছে হয়ত বা করোনা ভাইরাসের আক্রমন কোনো মানেই রাখে না মালদহের বাসিন্দা রহমান কিংবা মহসিনদের কাছে। পেশায় প্রসাধনী সামগ্রী আর ইমিটেশনের গয়না বিক্রেতা মালদহের এই বাসিন্দারা পেটের তাগিদে সুদূর উড়িষ্যায় গেছিল জিনিস ফেরী করতে। কিন্তু আচমকা লকডাউনের কারনে উড়িষ্যাতে আটকে পড়েন ওই মানুষগুলো। একদিকে করোনার আতঙ্ক অপরদিকে ঘরের মানুষগুলোর কাছে ফেরার তাড়নাতে অবশেষে বাইকে করেই রওনা দেন ১৪ জন মালদহ টাউনেও ফেরিওয়ালা। উড়িষ্যা থেকে রওনা দিয়ে এই রাজ্যে ঢুকে কিছুটা পথ এগোতেই এদের পথ আটকায় পুলিশ, আর ফের উড়িষ্যাতেই ফিরে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু তা ওই মানুষগুলোর পক্ষে সম্ভব নয়। অথচ আইন ভাঙ্গার ভয়ও রয়েছে তাই বাধ্য হয়েই তাঁরা মুচিপাড়ার কাছে একটি জঙ্গলে আশ্রয় নেন। এদিকে আজ অর্থাৎ মঙ্গলবার সকালে ওই এলাকার বাসিন্দা কয়েকজন অটোচালক জঙ্গলের কাছে কয়কটি বাইক দাঁড় করানো দেখতে পায় যার নাম্বার প্লেট উড়িষ্যার। তা দেখে তাদের সন্দেহ হয়। ওই অটোচালকদের থেকে খবর পৌঁছয় কোকওভেন থানার পুলিশ ও ৪নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের কাছে। খবর পাওয়া মাত্রই তাঁরা ওই জঙ্গলের কাছে পৌঁছে ওই ১৪জন ফেরিওয়ালাকে আস্বস্ত করে জঙ্গল থেকে বের করে আনেন। এরপর প্রথমেই তাদের খাবারের বন্দোবস্ত করেন। এরপর তাদের প্রত্যেকের স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করেন। সব কিছু হয়ে যাওয়ার পর চন্দ্রশেখরবাবু বিষয়টি দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলেকে জানান। এরপর মহকুমা শাসকের সাহায্যে আপাততঃ ওই ১৪জন ব্যাক্তিকে কোকওভেন থানার কাছে একটি লজে থাকার ব্যবস্থা করেন। ৩০-৪৫ এর মধ্যে বয়স ওই মানুষগুলি আপাততঃ লকডাউনের কাছে নতি স্বীকার করলেও তাদের এখন একটাই ভয়, না করোনার ভয় নয়, ভয় কবে কিভাবে তাঁরা নিজের পরিবারের কাছে ফিরবে।

Post Views: 964
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN