+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বালি বোঝাই ট্রাকের ধাক্কা, মৃত্যু কিশোরীর, জখম ২, উত্তেজনা

Ad Image
Ad Image

বালি বোঝাই ট্রাকের ধাক্কা, মৃত্যু কিশোরীর, জখম ২, উত্তেজনা

admin July 11, 2024

আমার কথা, অন্ডাল, ১১ জুলাই:

বালির গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কিশোরীর। ঘটনায় আহত হয়েছেন বাইক চালক সহ এক মহিলা। বৃহস্পতিবার সাড়ে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকোলা বালুডাঙ্গা এলাকাতে।

বৃহস্পতিবার সাড়ে এগারোটা নাগাদ বালি ভর্তি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল পুতুল ভূঁইয়া (১৩) নামে এক কিশোরীর। ঘটনায় আহত হয়েছেন বাইক চালক ও এক মহিলা। সকলে উখরা কুমারডিহি রোড সংলগ্ন বাঁকোলা রোডের বালুডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনজন বাইকে চড়ে উখড়া বাজার আসছিলেন। সেই সময় পেছন দিক থেকে একটি বালির ট্রাক বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন তিনজন। গুরুতর আহত অবস্থাতে তিনজনকে নিয়ে যাওয়া হয় খান্দ্রা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানকার চিকিৎসকরা পুতুল ভূঁইয়াকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হয় এলাকাতে। স্থানীয়দের অভিযোগ ই সি এল এর বিভিন্ন কোলিয়ারিতে ট্রাকে করে বালি পরিবহন করা হয় এই রাস্তা দিয়ে। পুরনো মডেলের ট্রাক, আর চালকদের অসাবধানতার কারণে এই রাস্তাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান স্থানীয়রা।

Post Views: 1,144
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN