মধ্যরাতে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, জখম ৪
আমার কথা, কাঁকসা, ১০ আগস্ট:
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো ৪জন। ঘটনাটি ঘটেছে কাঁকসার শনিবার মধ্য রাতে বাঁশকোপা টোল প্লাজার কাছে ১৯নম্বর জাতীয় সড়কের কোলকতাগামী রাস্তায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে। পুলিশ সূত্রে জানা গেছে ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অজানা কোনো লরির পিছনে ধাক্কা মারে। গাড়িতে ৪জন যাত্রী ছিল। সকলেই আহত হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ১৯ নম্বর জাতীয় সড়কের কোলকাতা গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। কাঁকসা থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপশি দুর্ঘটনাগ্রন্থ গাড়িটিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।




