+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পান্ডবেশ্বরে অর্গানিক ফিশ ফার্মিং এ উৎসাহ বাড়াতে ICAR CIFA – র ডিরেক্টর পরিদর্শন

Ad Image
Ad Image

পান্ডবেশ্বরে অর্গানিক ফিশ ফার্মিং এ উৎসাহ বাড়াতে ICAR CIFA – র ডিরেক্টর পরিদর্শন

admin January 15, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৫জানুয়ারীঃ

পান্ডবেশ্বরের নবগ্রাম এলাকায় এক মাছ চাষীর পুকুর পরিদর্শনে ICAR CIFA – র ডিরেক্টর ডক্টর সরোজ কুমার সাঁই ও তার সাথে ছিলেন তারই দপ্তরের অন্য বৈজ্ঞানিকরা। মাছ চাষের সাথে সাথে তারা এলাকার মাছ চাষীদের সাথেও কথা বলেন। CIFA এর কল্যাণী শাখার প্রধান বৈজ্ঞানিক ডঃ পার্থ প্রতিম চক্রবর্তী এলাকার মাছ চাষীদের  বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে জৈব সার ও মাছের জন্য  জৈব খাবার ব্যবহার করে কম সময়ে বেশি পরিমাণে মাছ চাষ করা যায় সেই সব বিষয় চাষীদের কাছে তুলে ধরেন। এছাড়াও এই এলাকায় পাবদা মাছ চাষের একটা সম্ভাবনা আছে বলেও জানান তিনি, তাই এলাকার চাষীদের পাবদা মাছ চাষে পরামর্শ দেন, কারণ বাজারে পাবদা মাছের  দাম বেশি,  তাই লাভের সম্ভবনা বেশি এই মাছ চাষে। পাবদা ছাড়াও জয়ন্তী রুই নামে এক উন্নত ধরনের রুই চাষের কথাও  বলেন তিনি। তাছাড়াও উন্নত প্রজাতির কাতলা, চিংড়ি প্রভৃতি তো রয়েইছে।

এলাকার মাছ চাষী তন্ময় ব্যানার্জি ও রিঙ্কু ব্যানার্জি  অর্গানিক পদ্ধতিতে আধুনিক উপায়ে মাছ চাষ করে দৃষ্টান্ত রেখেছেন অন্যান্য চাষীদের কাছে। তন্ময়বাবুরা কম সময়ে তাদের পুকুরে চাষ করেন পাবদা,উন্নত মানের রুই ও কাতলা। এটা দেখে স্বাভাতই খুশি CAR CIFA  এরর ডিরেক্টর ও তার সঙ্গে আসা বৈজ্ঞানিকরা। তারা বলেন এই পুকুরগুলোতে যদি ঝিনুক পাওয়া যায় তাহলে মাছ চাষের সাথে সাথে মুক্তা চাষ ও লাভজনক হতে পারে। ICAR CIFA  এর  তরফে সমস্ত রকম সাহায্য করা হবে চাষীদের মাছ চাষে উৎসাহিত করতে এমনটাই জানান ICAR CIFA  এর ডিরেক্টর ডঃ সরোজ কুমার সাঁই। তিনি এও জানান, তাঁর এই ধরণের পরিদর্শন পশ্চিম বর্ধমান জেলায় এখানেই প্রথম।

Post Views: 715
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN