+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে মহিলা মহলের বার্ষিক অনুষ্ঠান

Ad Image
Ad Image

দুর্গাপুরে মহিলা মহলের বার্ষিক অনুষ্ঠান

admin May 30, 2024

আমার কথা, দুর্গাপুর, ৩০ মে:

সংবাদদাতা প্রণয় রায়

দুর্গাপরের সিটি সেন্টারে তখন সবে নন্ কোম্পানীর আবাসন গড়ে উঠছে।একে একে শিল্প নগরীর বিভিন্ন এলাকার মানুষ এখানে স্থায়ীভাবে আবাসন নির্মান করে চলে আসতে শুরু করেছেন। ঠিক এ সময় ১৯৯০ সালে এখানকার বাসিন্দা পাঁচজন মহিলা গড়ে তোলেন মহিলাদের সাংস্কৃতিক সংস্থা মহিলা মহল। একে একে সদস্য সংখ্যা বাড়তে থাকে। এই সংস্থা এবার চৌত্রিশ বছরে পড়ল।
সম্প্রতি নন্ কোম্পানী হাউসিং অ্যাসোসিয়েশন এর প্রেক্ষাগৃহে মহিলা মহলের চৌত্রিশতম বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলন করেন সংস্থার প্রথম সদস্যা নবতিপর মালতি মুখার্জী।
উদ্বোধনী সঙ্গীতের পর মহিলা মহলের সাধারণ সম্পাদিকা প্রণতি মজুমদার তার স্বাগত ভাষণে বলেন গত চৌত্রিশ বছর ধরে মহিলা মহলের সদস্যারা নানান কর্মকান্ডের মধ্যে দিয়ে তাদের অবসর সময় অতিবাহিত করেন।সপ্তাহের প্রতি বুধবারএক এক সদস্যার বাড়িতে সবাই মিলিত হন। রবীন্দ্র নজরুল জয়ন্তী থেকে শুরু করে নানান সামাজিক কর্মকান্ডে তারা বছরভর জড়িত থাকেন। স্বাগত ভাষণের পর
একটি নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর একটি অন্তাক্ষরী, মহিলা মহলের সদস্যা মহলের কুমকুম রায় রচিত শ্রুতি নাটিকা ও সবশেষে পরিবেশিত হয় হাসির নাটক “যেতে পারি কিন্তু কেন যাব”। দারুণ জমে উঠেছিল নাটকটা। বিশেষ করে পুরুষ চরিত্রে গোঁপ লাগিয়ে ধূতি পাঞ্জাবী পরে মহিলারা ভাল অভিনয় করেন।
সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার সভাপতি শ্রীমতী শিউলী মুখার্জি।

Post Views: 422
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN