+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে বেপরোয়া তেলের ট্যাংকারের ধাক্কায় আশঙ্কাজনক যুবক, অবরোধ স্থানীয়দের

Ad Image
Ad Image

দুর্গাপুরে বেপরোয়া তেলের ট্যাংকারের ধাক্কায় আশঙ্কাজনক যুবক, অবরোধ স্থানীয়দের

admin December 10, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১০ডিসেম্বরঃ

বেপরোয়া একটি তেলের ট্যাংকারের ধাক্কায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হল বছর একুশের এক যুবক আর ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত বিডিও মোড় এলাকায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুর্গাপুরের সগড়ভাঙ্গার মুসলিম পাড়ার বাসিন্দা সেখ রফিক বুধবার সন্ধ্যায় তাঁর মায়ের সাথে বিডিও মোড়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। যে মুহূর্তে রাস্তা পেরোতে যাচ্ছিলেন সেই মুহূর্তে একটি তেলের ট্যাংকার দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ওই যুবককে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ট্যাংকারের ধাক্কায় রাস্তার ধারে ছিটকে পরে ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোকওভেন থানার পুলিশ। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। সাথে উত্তেজিত জনতা বিডিও মোড়ে পথ অবরোধ করে দেন। তাদের অভিযোগ, ব্যস্ততম এই রাস্তায় সেভাবে ট্রাফিক পুলিশের দেখা পাওয়া যায় না। যদিও বা কখনও কেউ ডিউটিতে থাকে তো রাত হলেই তাঁরা ডিউটি ছেড়ে চলে যায়, আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে যায় চালকরা। ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে ওই এলাকায়। তাদের দাবি সিসিটিভি ফুটেজ দেখে ওই ঘাতক তেলের ট্যাংকারটিকে ধরুক আর তাঁর থেকে ক্ষতিপূরণ আদায় করুক। পরে পুলিশ ক্ষতিপূরণের আশ্বাস দিলে উঠে যায় অবরোধ। প্রসঙ্গতঃ দুর্ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় ই ঘাতক তেলের ট্যাংকারটি। প্রায় আধ ঘন্টা ধরে চলতে থাকে এই অবরোধ যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যস্ততম ওই সড়কে।

Post Views: 2,072
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN