+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে কারখানার গেট আটকে তৃণমুলের বিক্ষোভ, অনুমোদনহীন আন্দোলন বললেন বিশ্বনাথ পাড়িয়ালের

Ad Image
Ad Image

দুর্গাপুরে কারখানার গেট আটকে তৃণমুলের বিক্ষোভ, অনুমোদনহীন আন্দোলন বললেন বিশ্বনাথ পাড়িয়ালের

admin January 6, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬জানুয়ারীঃ

স্থানীয়দের চাকরীর দাবি নিয়ে কারখানার গেট আটকে তৃণমূল কংগ্রেসের একাংশের আন্দোলনকে জঙ্গি আন্দোলন আখ্যা দিয়ে সেই আন্দোলনকে অবৈধ ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংঠনের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল। স্বাভাবিকভাবে ফের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এলো প্রকাশ্যে আর তা নিয়ে নিন্দায় সরব হল বিজেপি।

দুর্গাপুরের অঙ্গদপুর রাতুরিয়া শিল্পতালুকে একটি বেসরকারী কারখানায় স্থানীয়দের চাকরি দিতে হবে, সাথে আরো বেশ কিছু দাবি দাওয়া নিয়ে সরব হন ৩৮নং ওয়ার্ডের পুরপিতা আলো সাঁতরা ও ওই ওয়ার্ডেরই প্রাক্তন পুরপিতা অরবিন্দ নন্দী। তাঁরা বুধবার কারখানার গেট আটকে দিয়ে আইএনটিটিইউসির দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই বিক্ষোভের জেরে কারখানায় না কোনো শ্রমিক ঢুকতে পারেন আর না কোনো শ্রমিক বের হতে পারেন। এরপর কারখানা কর্তৃপক্ষ বিষয়গুলি বিবেচনা করে দেখার জন্য সাতদিনের সময় চেয়ে নিলে বিক্ষোভ দেখানো বন্ধ করেন প্রতিবাদীরা। যদিও এই আন্দোলনকে একদমই সমর্থন করেননি জেলা আইএনটিটিইউসি সভাপতি বিশ্বনাথ পারিয়াল। তিনি জানান এভাবে আন্দোলনের বিরুদ্ধে তিনি। তাছাড়া এই বিষয়ে তাঁর কাছে কোনো খবরও ছিল না। তিনি এই আন্দোলনকে অনুমোদনহীন আন্দোলন বলে অবৈধ ঘোষণা করেন।

এদিকে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, এদিনের ঘটনা থেকে এটা পরিষ্কার তৃণমূল দলটিতে নিজেদের মধ্যে কোনো সমন্বয় নেই।

Post Views: 1,470
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN